Mirik Tragic Death: সাদিপকে বাঁচাতেই হত…! কালীপুজোর রাতেই নিভল আলো, বন্ধুকে বাঁচিয়ে চির অন্ধকারে মিরিকের সাহিল

Mirik Tragic Death: সাদিপকে বাঁচাতেই হত…! কালীপুজোর রাতেই নিভল আলো, বন্ধুকে বাঁচিয়ে চির অন্ধকারে মিরিকের সাহিল

Mirik Tragic Death: কালীপুজোর রাতে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। বন্ধুর জীবন বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারাল ২২ বছরের যুবক সাহিল রাই। মৃত সাহিল রাই মিরিকের থারবু এল.ডি. বাহাদুর গ্রামের বাসিন্দা।

 সাহিল

মিরিক, ঋত্বিক ভট্টাচার্য: কালীপুজোর রাতে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। বন্ধুর জীবন বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারাল ২২ বছরের যুবক সাহিল রাই। মৃত সাহিল রাই মিরিকের থারবু এল.ডি. বাহাদুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিরিক বাজারের বাসিন্দা সাদিপ দর্জি আত্মহত্যা করতে মিরিক লেকে ঝাঁপ দেন। বিষয়টি চোখে পড়তেই বিন্দুমাত্র ভাবনা-চিন্তা না করে সাহিল রাই ঝাঁপিয়ে পড়েন বন্ধুকে বাঁচাতে। কিন্তু তাতে বন্ধুর প্রাণ রক্ষা হলেও নিজের জীবন আর বাঁচাতে পারেননি। সাহিলের এই আত্মত্যাগে স্তব্ধ গোটা মিরিক।