Bengaluru Doctor Harasses Woman In Clinic: ‘নগ্ন করে বুকে হাত দেয়, চুম্বন করতে থাকে, ৩০ মিনিট ধরে…’ ক্লিনিকের ভিতরই তরুণী রোগীকে চরম যৌন হয়রানি ডাক্তারের…

Bengaluru Doctor Harasses Woman In Clinic: ‘নগ্ন করে বুকে হাত দেয়, চুম্বন করতে থাকে, ৩০ মিনিট ধরে…’ ক্লিনিকের ভিতরই তরুণী রোগীকে চরম যৌন হয়রানি ডাক্তারের…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: “আমাকে জামাকাপড় খুলতে বাধ্য করে। জড়িয়ে ধরে। বুকে হাত দেয়। চুম্বন করতে থাকে। আমার নগ্ন শরীরের দিকে তাকিয়ে থাকে। ক্লিনিকের চেম্বারের মধ্যেই প্রায় ৩০ মিনিট ধরে আমাকে যৌন হয়রানি করেন!” ৫৬ বছর বয়সী এক চর্মরোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন ২১ বছরের এক তরুণী।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ২১ বছরের ওই তরুণী জানিয়েছেন, এর আগে প্রতিবার চেকআপের সময় তাঁর বাবা তাঁর সঙ্গে আসতেন। কিন্তু এবার তিনি আসতে পারেননি। সেই সুযোগে মেডিকেল পরীক্ষার অজুহাতে ওই প্রৌঢ় ডাক্তার তাঁকে যৌন হয়রানি করেন। তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করেন। প্রায় ৩০ মিনিট ধরে তাঁকে হয়রানি করেন তিনি। এমনকি চেম্বারের পাশেই আলাদা ঘরে তাঁর সঙ্গে ‘সেক্__’ করার জন্যও জোরাজুরি করতে থাকেন ওই ডাক্তার। এমনকি ওই তরুণীকে বাইরে হোটেলেও দেখা করতে বলেন।

ওই তরুণীর কথায়, “আমাকে জড়িয়ে ধরে। আমার স্তনে হাত দেয়। বার বার চুম্বন করতে থাকে। আমাকে জোর করে জামাকাপড় খোলায়। তারপর সুতোহীন নগ্ন শরীরের দিকে হাঁ করে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে।” প্রায় ৩০ মিনিট ধরে ওই ডাক্তার এই অভব্যতা চালিয়ে যান। শনিবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে একটি বেসরকারি ক্লিনিকে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় ইতিমধ্যেই চিকিৎসক প্রবীণকে গ্রেফতার করেছে পুলিস। মামলা রুজু হয়েছে। তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

(Feed Source: zeenews.com)