‘আমার বউকে চোখ মারা…!’ পেট্রল পাম্পের কর্মীদের বেধড়ক মারলেন রাজস্থানের এসডিএম! ভিডিও ভাইরাল হতেই সব সত্যি ফাঁস

‘আমার বউকে চোখ মারা…!’ পেট্রল পাম্পের কর্মীদের বেধড়ক মারলেন রাজস্থানের এসডিএম! ভিডিও ভাইরাল হতেই সব সত্যি ফাঁস

রিপোর্ট অনুসারে, পাম্প কর্মী অফিসারের আগে অন্য গাড়ির ট্যাঙ্ক ভর্তি করার সিদ্ধান্ত নেওয়ার কারণেই এই তর্ক শুরু হয়।

রাজস্থানের ভিলওয়ারা জেলার একজন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) এবং পেট্রল পাম্প কর্মীদের মধ্যে আচমকা উত্তপ্ত বাত্য বিনিময় শুরু হয়। আজমের-ভিলওয়ারা হাইওয়েতে অবস্থিত যশবন্তপুরা সিএনজি পেট্রল পাম্পে ঘটে যাওয়া এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং পুরো অডিও সামনে এসেছে।