IIT Kharagpur: বাংলার গর্ব, বিশেষ সম্মান পাচ্ছেন IIT খড়গপুরের ডিরেক্টর! কী সম্মান জানেন?

IIT Kharagpur: বাংলার গর্ব, বিশেষ সম্মান পাচ্ছেন IIT খড়গপুরের ডিরেক্টর! কী সম্মান জানেন?

IIT Kharagpur: বিশেষ সম্মানে ভূষিত হতে চলেছেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর তথা বিশ্বখ্যাত বিজ্ঞানী অধ্যাপক সুমন চক্রবর্তী। কারণ জানলে গর্ব হবে…

অধ্যাপক সুমন চক্রবর্তী

কলকাতা: বিশেষ সম্মানে ভূষিত হতে চলেছেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর তথা বিশ্বখ্যাত বিজ্ঞানী অধ্যাপক সুমন চক্রবর্তী। ‘আইআইএসসি বেঙ্গালুরু’-র তরফে অধ্যাপককে দেওয়া হচ্ছে ‘বিশিষ্ট প্রাক্তন ছাত্র ২০২৫’ পুরস্কার।

বুধবারই IISc Bangalore-এর তরফে আইআইটি খড়গপুরের কর্তৃপক্ষকে এই কথা জানানো হয়। এর পরে বৃহস্পতিবার IIT কর্তৃপক্ষ প্রেস বিবৃতি জারি করে পুরো বিষয়টি জানায়।

এর আগেও একাধিক বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন অধ্যাপক চক্রবর্তী। স্বাস্থ্য পরিষেবায় স্বল্প খরচে বিভিন্ন রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি ইতিমধ্যেই ইউনেসস্কোর পৃষ্ঠপোষকতায় ‘দ্য ওয়ার্ল্ড অ্যাকাডেমি অফ সায়েন্স’-এর বিশেষ পুরস্কার, ‘ইনফোসিস পুরস্কার-২০২২’, ‘শান্তিস্বরূপ ভাটনগর সম্মান’-সহ একাধিক পুরস্কার পেয়েছেন। ২০২৩ সালে তিনি উচ্চশিক্ষায় জাতীয় শিক্ষক সম্মান পেয়েছেন। ২০২৪ সালে এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকাতেও তিনি জায়গা করে নিয়েছিলেন।