)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১২৭ তম পর্ব আজ সম্প্রচারিত হয়েছে। এই অনুষ্ঠানটি প্রতি মাসের শেষ রবিবার সকাল ১১টায় প্রচারিত হয় ওল ইন্ডিয়া রেডিও-তে। প্রতিটি পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নানা বিষয়ে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। আজকের পর্বটি তিনি ছটপুজোর শুভেচ্ছা দিয়ে শুরু করেন। তিনি জনগণকে তাদের চারপাশের ছটপুজোর করার আহবান জানান। তাঁর মতে এটি হবে একটি দারুণ অভিজ্ঞতা। ছটপুজোর এই মহাত্সব সংস্কৃতি, প্রকৃতি ও সমাজের গভীর ঐক্যের প্রতিফলন। প্রধানমন্ত্রীর মতে, ছটের ঘাটে প্রতিটি শ্রেণির মানুষ একসঙ্গে থাকেন, যা ভারতের সামাজিক ঐক্যের একটি সুন্দর উদাহরণ।
অম্বিকাপুরের ‘গারবেজ ক্যাফে
অনুষ্ঠানের প্রথমেই প্রধানমন্ত্রী ছত্তিশগড়ের অম্বিকাপুরের ‘গারবেজ ক্যাফের প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেছেন, এই ক্যাফেতে মানুষ প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে খাবার পান। প্রতিটি এক কেজি বর্জ্যের বিনিময়ে দুপুরের বা রাতের ভরপুট খাবার দেওয়া হয়। আধা কেজির বর্জ্যের বদলে দেওয়া হয় প্রাতঃরাশ।
ম্যানগ্রোভ গাছ রোপণের প্রসঙ্গে প্রধানমন্ত্রী
গুজরাটের উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ গাছ রোপণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বলেন, ম্যানগ্রোভের গুরুত্বকে মাথায় রেখে বন দফতর গুজরাটের উপকূলী অঞ্চলে একটি বিশেষ অভিযান শুরু করেছে। ৫ বছর আগে, অহমেদাবাদের কাছে ধোলেরা এলাকায় বন দফতর ম্যানগ্রোভ গাছ রোপণ করা শুরু করেছিল, যা এখন ধোলেরা উপকূলে প্রায় ৩৫০০ হেক্টর জুড়ে ম্যানগ্রোভ গাছ ছড়িয়ে রয়েছে।
দেশীয় কুকুর সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য
দেশীয় কুকুর সম্পর্কে প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এ আলোচনা করেছেন। তিনি বলেছেন, ‘পাঁচ বছর আগে, আমি দেশবাসী ও নিরপত্তা বাহিনীকে দেশীয় কুকুরকে দত্তক নিতে বলেছিলাম কারণ তারা সহজেই আমাদের পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারে।
তিনি আরও বলেন, গত বছর ছত্তিশগড়ের মাওবাদী প্রভাবিত এলাকায় এক দেশীয় কুকুর ৮ কিলো বিস্ফোরক উদ্ধার করেছিল। বিসিএফ ও সিআরপিএফ তাঁদের বাহিনীতে দেশীয় কুকুরের সংখ্যা বাড়িয়েছে।
সর্দার বল্লভভাই প্যাটেল স্মরণে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলর ১৫০তম জন্মবার্ষিকী নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘সর্দার বল্লভভাই প্যাটেল আধুনিক ভারতের অন্যতম মহান নেতা ছিলেন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ৩১ অক্টোবার সারা দেশে যে রান ফর ইউনিটি আয়োজন হচ্ছে, সেখানে তিনি সবাইকে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছেন।
মোদীর ‘বন্দে মাতরম’-কে শ্রদ্ধা
ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম’-কে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। বঙ্কিমচন্দ্র চটোপাধ্যায়ের লেখা এই গানটি দেশের মানুষের মধ্যে এক গভীর অনুভূতি জাগায়। প্রধানমন্ত্রী জানান, ৭ নভেম্বর গানটির ১৫০ বছর পূর্তি উদযাপন করা হবে।
তিনি বলেন, ‘বেদ আমাদের শিখিয়েছেন, পৃথিবী আমাদের মা ও আমরা তার সন্তান।’ এই সম্পর্ককেই বঙ্কিমচন্দ্র চটোপাধ্যায় ‘বন্দে মাতরম’ লিখে আরও সুন্দরভাবে প্রকাশ করেছেন।’
(Feed Source: zeenews.com)
