US India Ties: শুল্কযুদ্ধের মরুতে বন্ধুত্বের মরূদ্যান? আমেরিকার সঙ্গে অবিশ্বাস্য এক প্রতিরক্ষাচুক্তি ভারতের, যার ফলে…

US India Ties: শুল্কযুদ্ধের মরুতে বন্ধুত্বের মরূদ্যান? আমেরিকার সঙ্গে অবিশ্বাস্য এক প্রতিরক্ষাচুক্তি ভারতের, যার ফলে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্পর্ক কখনও এত মজবুত ছিল না! এটাই এখন দুদেশের সংযোগে সবচেয়ে বড় আউটকাম। কোন দুই দেশ? ভারত ও আমেরিকা (US India Ties)। সম্প্রতি ভারত-মার্কিন ১০ বছরের প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষর হল। আমেরিকা ভারতের সঙ্গে ১০-বছরের একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি (Defence Framework) স্বাক্ষর করেছে। যে-চুক্তিকে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বড় পদক্ষেপ হিসেবেই দেখছে সংশ্লিষ্ট মহল। মার্কিন ‘সেক্রেটারি অফ ওয়ার’ (Secretary of War), পিট হেগসেথ এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক ‘কখনও এত শক্তিশালী ছিল না।’ প্রসঙ্গত, এই ‘সেক্রেটারি অফ ওয়ার’ আগে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স নামে পরিচিত ছিল।

কীসের চুক্তি?

আসুন, চুক্তির মূল বিষয়গুলি একটু জেনে নেওয়া যাক।

পিট হেগসেথ ‘এক্স’ প্ল্যাটফর্মে জানিয়েছেন, তিনি ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করেছেন। এবং এই কাঠামো চুক্তিতে স্বাক্ষর করেছেন। তিনি বলেন, এই চুক্তি ভারত-মার্কিন প্রতিরক্ষা অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাবে। যা আঞ্চলিক স্থিতিশীলতা এবং প্রতিরোধ ক্ষমতার জন্য একটি ‘মৌলিক ভিত্তি’। আর এর ফলে দুদেশের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। হেগসেথ বলেন, “আমরা আমাদের সমন্বয়, তথ্য ভাগাভাগি, এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করছি। আমাদের প্রতিরক্ষা সম্পর্ক কখনও এত মজবুত ছিল না।” তবে এর পাশাপাশি এই চুক্তিতে আরও অনেকগুলি বিষয় আছে।

ইন্দো-প্যাসিফিকে মনোযোগ 

চুক্তি স্বাক্ষরের পর হেগসেথ এই চুক্তির সাফল্যের জন্য রাজনাথ সিংহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত-মার্কিন সম্পর্কের একটি। পারস্পরিক স্বার্থ, বিশ্বাস এবং এক সুরক্ষিত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি অঙ্গীকারের উপর ভিত্তি করে তৈরি আমাদের এই কৌশলগত সমন্বয়।

ঘনিষ্ঠ সহযোগিতা

পিট হেগসেথ ১০-বছরের এই প্রতিরক্ষা কাঠামো চুক্তিটিকে এক ‘উচ্চাকাঙ্ক্ষী’ চুক্তি হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এটি উভয় দেশের সামরিক বাহিনীর জন্য খুব গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ, যা ভবিষ্যতের জন্য আরও গভীর এবং আরও অর্থবহ সহযোগিতার ‘রোডম্যাপ’ তৈরি করবে। চুক্তিটি “আমাদের যৌথ নিরাপত্তা এবং শক্তিশালী অংশীদারিত্বের প্রতি আমেরিকার দীর্ঘমেয়াদি অঙ্গীকারকেই তুলে ধরে।

সংশ্লিষ্ট উচ্চ-পর্যায়ের বৈঠক

চুক্তি স্বাক্ষরের ঘটনাটি মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলতি আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক-প্লাস (ADMM-Plus)-এর ফাঁকে ঘটে। এর মাত্র কয়েক দিন আগেই কুয়ালালামপুরে আসিয়ান ইস্ট এশিয়া সামিটের ফাঁকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই বৈঠকেই ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও বিশ্বের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছিল।

শুল্ক-প্রেক্ষিতে

এই সব উচ্চ পর্যায়ের বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে ঘোর আলোচনা চলছে। বিশেষ করে রাশিয়ার তেল কেনার সূত্রেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়াদিল্লির উপর শুল্ক দ্বিগুণ করার পদক্ষেপ করেন।

(Feed Source: zeenews.com)