Supreme Court Divorce Case: ১৫ বছর আলাদা, ১ কোটি টাকা খোরপোষ দিতে চান স্বামী, তবু ডিভোর্সে নারাজ স্ত্রী! কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?

Supreme Court Divorce Case:  ১৫ বছর আলাদা, ১ কোটি টাকা খোরপোষ দিতে চান স্বামী, তবু ডিভোর্সে নারাজ স্ত্রী! কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?

এই মামলায় ডিভোর্স চেয়ে মহিলার স্বামী তাঁর স্ত্রীকে স্থায়ী খোরপোষ বাবদ ১ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেন৷

প্রতীকী ছবি৷

১৫ বছর ধরে আলাদা থাকছিলেন স্বামী-স্ত্রী৷ তার পরেও ডিভোর্স নিতে রাজি ছিলেন না স্ত্রী৷ শেষ পর্যন্ত ওই দম্পতির বিবাহবিচ্ছেদেরই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ রায় দিতে গিয়ে শীর্ষ আদালত জানাল, ওই দম্পতির সম্পর্ক যে তিক্ততার জায়গায় পৌঁছেছে, তা আর মেরামত করা সম্ভব নয়৷