
ভিটামিন শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও কার্যকারিতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অপরিহার্য। ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে! জেনে নিন, কোন ভিটামিনের অভাবে শরীরে কোন উপসর্গ দেখা দেয়?
ভিটামিন শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও কার্যকারিতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অপরিহার্য। ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে! জেনে নিন, কোন ভিটামিনের অভাবে শরীরে কোন উপসর্গ দেখা দেয়?
ক্লান্তি– কোনও পরিশ্রম না করে বা পর্যাপ্ত ঘুমানোর পরও ক্লান্তি কাটছে না? ভিটামিন বি১২-এর ঘাটতিতে এমনটা হয়
দুর্বল ইম্যিউনিটি–ঘন ঘন জ্বর, সর্দ-কাশিতে ভোগেন? এটি ভিটামিন সি-এর ঘাটতির লক্ষণ
চুল পড়া–চুল পাতলা? মুঠো মুঠো চুল পড়ছে? নির্ঘাৎ ভিটামিন বি৭ বা বায়োটিনের অভাব হয়েছে শরীরে
শুষ্ক ত্বক– ভিটামিন ই-র ঘাটতির প্রধান উপসর্গ হল শুষ্ক ত্বক
ঘন ঘন ঠান্ডা লাগা– ভিটামিন ডি-র অভাব হলে সর্দি-কাশি, ঠান্ডা লাগা পিছু ছাড়ে না
পেশিতে টান–ম্যাগনেশিয়াম ও ভিটামিন ডি-র অভাবে পেশিতে টান ধরে
রাতে চোখে কম দেখা– ভিটামিন এ-র অভাবে এমনটা হয়।
ক্ষত সারতে সময় লাগা— ভিটামিন সি ও জিংক-এর অভাবে এমনটা হয়।
গাঁটে গাঁটে ব্যথা– ভিটামিন ডিও কে২-এর ঘাটতি হতে জয়েন্ট পেইন হয়।
ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া ও ঝিম ধরা– আয়রন ও ভিটামিন বি১২-এর অভাবে এমনটা হয়
ভঙ্গুর নখ– বায়োটিন ও আয়রনের অভাবে নখ ঘন ঘন ভেঙে যায়
কোষ্ঠকাঠিন্য– ম্যাগনেশিয়াম, ফাইবার ও ভিটামিনের অভাবে কনস্টিপেশন হয়
মুখে ঘা– ভিটামিন বি২, বি৩ ও বি১২-এর অভাবে মুখে ঘা হয়
হাড় দুর্বল হয়ে পড়া– ক্যালসিয়াম, ভিটামিন ডি থ্রি ও কে২-এর ঘাটতিতে হাড়ে জোড় কমে যায়
(Feed Source: news18.com)
