
Boro Rice Cultivation: ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ঝোড়ো হাওয়ার ফলে ধান গাছ মাঠে শুয়ে পড়েছে। অতিবৃষ্টির ফলে ধান গাছের গোড়ায় জল জমতে শুরু করেছে। এর কারণে মাঠেই ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসীরা।
বোরো ধান চাষে ব্যাপক ক্ষতি
জয়নগর, সুমন সাহাঃ দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় কয়েকদিনের অকালবৃষ্টিতে মাথায় হাত ধান চাষিদের। এই এলাকায় বোরো ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতেই নষ্ট হল কয়েকশো বিঘার ফসল।
এই বিষয়ে এক কৃষক জানান, ধান গাছের প্রচুর ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির কারণে মাঠের ধান মাঠেই নষ্ট হয়েছে। গাছের গোড়ায় জমা জল থাকার কারণে নষ্ট হয়েছে ফসল। কী হবে বুঝতে পারছি না। অকালবৃষ্টির কারণে সমস্ত ধান গাছ মাঠে শুয়ে পড়েছে। সেই ধান আমরা আর পাব না। মাঠেই নষ্ট হল ফসল। ধানের পাশাপাশি সবজি চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে। এই অকালবৃষ্টির জেরে সবজি গাছের গোড়ায় জল জমার কারণে বিভিন্ন রকমের সবজি গাছ নষ্ট হয়ে গিয়েছে। কী হবে বুঝে উঠতে পারছি না।
(Feed Source: news18.com)
