
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাপ বেড়েই চলেছে শেখ হাসিনার উপরে। এবার হাসিনাকে পলাতক হিসেবে ঘোষণা করল ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত। একটি প্রতারনা মামলায় শেখ হাসিনা-সহ ২৬০ জনকে পলাতক ঘোষণা করেছে। এই মর্মে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিআইডি।
গত ১৫ বছরের শাসনামলে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক খুন, প্রতারণা, স্বজনপোষণ-সহ ডন্ডা জন্ডা অভিযোগ উঠেছে। সবেমিলিয়ে তাঁর বিরুদ্ধে একশোরও বেশি মামলা হয়েছে। গত বছর ছাত্রদের আন্দোলনের জেরে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন হাসিনা। তার পরেই বাংলাদেশের শাসনভার আসে মহ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে। কিন্তু হাসিনার উত্খাতের এক বছর পরও সেদেশে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে পারেনি সরকার।
সিআইডির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জয় বাংলা ব্রিগেড নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে মাধ্যমে দেশ ও বিদেশে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো হচ্ছিল। তদন্ত করে দেখা গিয়েছে শেখ হাসিনাসহ ২৮৬ জন ওই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম মামলার ২৬১ জন আসামিকে পলাতক ঘোষণা করেন এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আদেশ দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সেই আদেশের ভিত্তিতে সিআইডি দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
(Feed Source: zeenews.com)
