Sheikh Hasina: আরও বিপদে শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রীকে পলাতক ঘোষণা করে খবরের কাগজে বিজ্ঞাপণ সিআইডির
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাপ বেড়েই চলেছে শেখ হাসিনার উপরে। এবার হাসিনাকে পলাতক হিসেবে ঘোষণা করল ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত। একটি প্রতারনা মামলায় শেখ হাসিনা-সহ ২৬০ জনকে পলাতক ঘোষণা করেছে। এই মর্মে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিআইডি। গত ১৫ বছরের শাসনামলে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক খুন, প্রতারণা, স্বজনপোষণ-সহ ডন্ডা জন্ডা অভিযোগ উঠেছে। সবেমিলিয়ে তাঁর বিরুদ্ধে একশোরও বেশি মামলা হয়েছে। গত বছর ছাত্রদের আন্দোলনের জেরে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন হাসিনা। তার পরেই বাংলাদেশের শাসনভার আসে মহ ইউনূস…

