Indian Railways: ফের বড় সাফল্য RPF-এর, রেলওয়ের অভিযানে উদ্ধার একের পর এক নাবালক-নাবালিকা

Indian Railways: ফের বড় সাফল্য RPF-এর, রেলওয়ের অভিযানে উদ্ধার একের পর এক নাবালক-নাবালিকা

যাত্রীদের সুরক্ষা এবং মানব পাচার রোধে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ২৫ থেকে ৩০ অক্টোবরের মধ্যে প্রশংসনীয় সাফল্য লাভ করেছে

নয়া দিল্লি: যাত্রীদের সুরক্ষা এবং মানব পাচার রোধে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ২৫ থেকে ৩০ অক্টোবরের মধ্যে প্রশংসনীয় সাফল্য লাভ করেছে। এই সময়ের মধ্যে, রেলওয়ে সুরক্ষা বাহিনীর কর্মীরা উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন স্টেশন থেকে ১০ জন নাবালককে (৭ জন ছেলে এবং ৩ জন মেয়ে) উদ্ধার করেছেন। উদ্ধার করা শিশুদের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা ও পুনর্বাসনের জন্য চাইল্ড লাইন কর্তৃপক্ষ, এনজিও, সংশ্লিষ্ট অভিভাবক এবং স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।​