)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯ বছরের MBA ছাত্রীকে গণধর্ষণ। তিন বর্বর মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটে, তামিলনাড়ুর কোয়েম্বাটুর বিমানবন্দরের কাছে রবিবার রাতে। পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ১১টার সময় নির্যাতিতা তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে গাড়ির ভিতর বসেছিলেন। সেই সময় তিন জন একটি বাইকে চেপে সেখানে আসে। তিন জন নির্যাতিতার বন্ধুকে মারধর করে। টেনে হিঁচড়ে তরুণীকে গাড়ি থেকে বের করে সেখান থেকে নিয়ে যায়।
এয়ারপোর্ট থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি বেসরকারি কলেজের কাছে একটি নির্জন জায়গায় তাকে নিয়ে যায়। সেখানেই একে একে তরুণীর উপর নির্মম যৌন নির্যাতন চালায়। নৃশংস অত্যাচারের পর বিবস্ত্র অবস্থাতেই তারা তরুণীকে ফেলে পালিয়ে যায়।
অন্যদিকে, তরুণীকে আহত প্রেমিক পুলিসকে খবর দেন। পুলিস ভোর ৪টে নাগাদ বেসরকারি কলেজের পিছনে একটি নির্জন এলাকা থেকে তরুণীকে উদ্ধার করে। চিকিৎসার জন্য সিত্রার কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিস জানিয়েছে যে অভিযুক্তরা ধর্ষণ করার আগে কোভিলপালায়ম থেকে বাইকটি চুরি করেছিল। এক পুলিস কর্মকর্তা জানিয়েছে, ‘অপরাধীদের খুঁজে বের করার এবং গ্রেফতার করার জন্য সাতটি বিশেষ দল গঠন করা হয়েছে।’
নির্যাতিতার আহত বন্ধুকে কোয়েম্বাটুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং স্থানীয় নেটওয়ার্কগুলির কোনও সূত্র খুঁজে বের করছে। ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তামিলনাড়ুর বিজেপির প্রাক্তন সভাপতি কে. আনামলাই বলেছেন, এই ঘটনাটি রাজ্যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমকে সরকারের ব্যর্থতাকে প্রকাশ করে।
(Feed Source: zeenews.com)
