Zubeen Garg: খুনই হয়েছেন জুবিন গর্গ! বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ১৭ ডিসেম্বরের মধ্যে জমা পড়ছে চার্জশিট

Zubeen Garg: খুনই হয়েছেন জুবিন গর্গ! বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ১৭ ডিসেম্বরের মধ্যে জমা পড়ছে চার্জশিট

এদিন গায়কের মৃত্যু প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, ‘‘আমি আজ কখনওই জুবিন গর্গের মৃত্যুকে দুর্ঘটনা বলতে পারব না৷’’

গুয়াহাটি: গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে খুন হয়েছেন প্রখ্যাত গায়ক জুবিন গর্গ৷ তাঁর মৃত্যুকে কখনওই দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়া যায় না৷ সোমবার রীতিমতো ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ প্রসঙ্গত, গত ২০ এবং ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠান ছিল৷ তাতেই নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গিয়েছিলেন জুবিন৷ অনুষ্ঠানের আগের দিন স্কুবা ডাইভ করতে গিয়েছিলেন তিনি৷ সেখানেই সমুদ্রের গভীর থেকে উঠে আসার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি৷ পরে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷