মুখে নেহরুর উক্তি, প্রখ্যাত পরিচালকের সন্তান; ট্রাম্পকে ৪ শব্দে বার্তা নিউইয়র্কের মেয়রের

মুখে নেহরুর উক্তি, প্রখ্যাত পরিচালকের সন্তান; ট্রাম্পকে ৪ শব্দে বার্তা নিউইয়র্কের মেয়রের

নিউইয়র্ক :  নিউইয়র্ক শহরে নতুন “ভোর”। নিজের জয়কে ঠিক এভাবেই ব্যাখ্যা করলেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। জয়লাভের পর চাঁচাছোলা বিজয়ী ভাষণে ঝড় তুললেন ভারতীয় বংশোদ্ভূত জোহারান মামদানি। একসময় নিজেকে ট্রাম্পের কাছে “সবথেকে ভয়ানক দুঃস্বপ্ন” বলেছিলেন এই ডেমোক্রেটিক সোশালিস্ট। বিজয়ী ভাষণেও আমেরিকার প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দিলেন, এই শহর যা একসময় তাঁর উত্থানের স্থান ছিল, সেই শহরই তাঁকে পরাস্তও করতে পারে। প্রসঙ্গত, মামদানির বরাবরের সমালোচক ট্রাম্প। সেই ট্রাম্পের উদ্দেশেই নিউইয়র্কের নবনির্বাচিত মেয়রের স্পষ্ট বার্তা, “ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আপনার জন্য আমার চারটি শব্দ : টার্ন দ্য ভলিউম আপ।” New York City newly elected mayor Zohran Mamdani

জয়লাভের পর ভর্তি অডিটোরিয়ামে বিজয়ী ভাষণ দেন মামদানি। ‘জোহরান, জোহরান’ স্লোগানের মধ্যেই বক্তব্য রাখেন তিনি। বলেন, “সর্বোপরি, যদি কেউ ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাসঘাতকতা করা কোনও দেশকে তাঁকে কীভাবে পরাজিত করতে হয় তা দেখাতে পারে, তবে এটি সেই শহর যা তাঁকে(ট্রাম্প) জন্ম দিয়েছে… রাজনৈতিক অন্ধকারের এই মুহূর্তে, নিউ ইয়র্ক হবে আলোকিত।”

নিউইয়র্কের প্রথম মুসলিম এবং প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে ইতিহাস সৃষ্টিকারী মামদানির এই বিশাল জয় ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে ফিরে আসার পর একটা বড় নির্বাচনী-ধাক্কা। যদিও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে, ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি নিউ ইয়র্ক সিটি রিপাবলিকানদের দিকে ঝুঁকে পড়ে।

উগান্ডায় জন্ম। ৭ বছর বয়সে নিউইয়র্কে চলে আসেন। প্রখ্যাত পরিচালক মীরা নায়ের-এর পুত্র। এবার নিউইয়র্কের মেয়র। নির্বাচনে জয়লাভের ট্রাম্পের প্রতি তাঁর অকপট নিশানা অব্যাহত রেখেছেন। যদিও “কমিউনিস্ট” জিতলে এই শহর থেকে তহবিল প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। স্বভাবতই এই জয়ে উচ্ছ্বসিত মামদানি বলেন, “যখন আমি বলছি, আমাকে শুনে নিন, প্রেসিডেন্ট ট্রাম্প। আমাদের কারো কাছে যেতে হলে, আপনাকে আমাদের সকলের মধ্য দিয়ে যেতে হবে।” নিজের ভাষণে “আশা” ও “পরিবর্তনের” কথা বলেন মামদানি। ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর উক্তি তুলে ধরেন নিজের ভাষণে। বলেন, “জওহরলাল নেহরুর কথাগুলো আমার মনে পড়ে। ইতিহাসে এমন একটা মুহূর্ত আসে, কিন্তু খুব কমই আসে যখন আমরা পুরাতন থেকে নতুনের দিকে পা রাখি। যখন একটি যুগ শেষ হয় এবং একটি দেশের আত্মা শব্দ খুঁজে পায়। আজ রাতে আমরা পুরাতন থেকে নতুনের দিকে পা রাখব।”

(Feed Source: abplive.com)