মুখে নেহরুর উক্তি, প্রখ্যাত পরিচালকের সন্তান; ট্রাম্পকে ৪ শব্দে বার্তা নিউইয়র্কের মেয়রের
নিউইয়র্ক : নিউইয়র্ক শহরে নতুন “ভোর”। নিজের জয়কে ঠিক এভাবেই ব্যাখ্যা করলেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। জয়লাভের পর চাঁচাছোলা বিজয়ী ভাষণে ঝড় তুললেন ভারতীয় বংশোদ্ভূত জোহারান মামদানি। একসময় নিজেকে ট্রাম্পের কাছে “সবথেকে ভয়ানক দুঃস্বপ্ন” বলেছিলেন এই ডেমোক্রেটিক সোশালিস্ট। বিজয়ী ভাষণেও আমেরিকার প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দিলেন, এই শহর যা একসময় তাঁর উত্থানের স্থান ছিল, সেই শহরই তাঁকে পরাস্তও করতে পারে। প্রসঙ্গত, মামদানির বরাবরের সমালোচক ট্রাম্প। সেই ট্রাম্পের উদ্দেশেই নিউইয়র্কের নবনির্বাচিত মেয়রের স্পষ্ট বার্তা, “ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন।…

