
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর! ফের এক ভয়ংকর নারী নির্যাতনের ঘটনা! ইনস্টাগ্রামে ১৫ বছরের এক কিশোরীর সঙ্গে আলাপ জমিয়ে তাকে হোটেলে নিয়ে গিয়ে ২ দিন ধরে গণধর্ষণ করল ৩ বর্বর মিলে। ২ দিন পর নির্যাতিতা কিশোরীকে তারপর বাড়ির সামনে ফেলে দিয়ে পালিয়ে যায় বর্বরের দল। হাড়হিম করে দেওয়া এই ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের লখনউতে (UP Gangrape)।
জানা গিয়েছে, লখনউয়ের বাসিন্দা সপ্তম শ্রেণিতে পাঠরত ১৫ বছরের ওই কিশোরীর সঙ্গে ইনস্টাগ্রামে বন্ধত্ব হয় এক অভিযুক্তের। সে ওই কিশোরীকে দেখা করে ‘জয়রাইডে’ যাওয়ার প্রস্তাব দেয়। কিশোরী রাজি হয়ে যায় সেই প্রস্তাবে। ওই কিশোরী অভিযুক্তের প্রস্তাবে ফাঁসতেই, তাকে সোজা মাদিয়ানভের আইআইএম রোডের একটি হোটেলে নিয়ে তোলে অভিযুক্তরা। তারপর ওই হোটেলের ঘরেই টানা ২দিন আটকে রাখে কিশোরীকে। হোটেলের ঘরে ২দিন আটকে রেখে চলে বর্বরের দলের লালসা মেটানোর পালা। বিমল, পীযূষ এবং শুভম নামে ৩ বর্বর গণধর্ষণ করে কিশোরীকে (UP Lucknow Hotel Gangrape)।
ঘটনাটি ঘটে ২ নভেম্বর রাতে। অভিযোগ, ২ নভেম্বর বিমল ওই নাবালিকাকে তার সঙ্গে দেখা করতে বলে। একটা জায়গাও বলে দেয় দেখা করার জন্য সেই জায়গায় পৌঁছানোর পর, ওই কিশোরী দেখে বিমলের সঙ্গে তাঁর আরও দুই বন্ধু, পীযূষ মিশ্র ও শুভমও রয়েছে। তারা একটি স্করপিও এসইউভিতে ছিল। এরপরই অভিযুক্ত বিমল ওই কিশোরীকে ‘জয়রাইডে’র জন্য গাড়িতে উঠতে বলে। তারপরই অভিযুক্তরা ওই কিশোরীকে স্করপিও গাড়িটি করে হোটেলে নিয়ে যায়। শুধু হয় ধর্ষণের পালা। শেষে মঙ্গলবার বিকালে নির্যাতিতা কিশোরীর বার বার কাতর অনুরোধের পর, অভিযুক্তরা তাকে তার বাড়ি থেকে কিছু দূরে ফেলে রেখে পালিয়ে যায়। হুমকি দিয়ে যায় যে, যদি সে যদি কাউকে কিছু বলে, তাহলে গণধর্ষণের ভিডিয়ো ভাইরাল করে দেবে।
নির্যাতিতার মা অভিযোগ করেছেন, বর্বরের দল তাঁর মেয়ের সারা শরীরে কামড় দিয়েছে। তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে একটি ঘরে আটকে রাখে। অভিযোগের ভিত্তিতে পুলিস ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে। পীযূষ এবং শুভমকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। পাশাপাশি তৃতীয় অভিযুক্ত বিমলের খোঁজে চলছে তল্লাশি। পুলিস জানিয়েছে, দোষীদের অবিলম্বে গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
(Feed Source: zeenews.com)
