আমেরিকার ২৪৬ তম স্বাধীনতা দিবস, ট্যুইটে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদি

আমেরিকার ২৪৬ তম স্বাধীনতা দিবস, ট্যুইটে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদি

#নয়াদিল্লি: আমেরিকার ২৪৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪ জুলাই, আমেরিকার স্বাধীনতা দিবসে মোদি টুইটারে লিখলেন, ‘আমেরিকার ২৪৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে উষ্ণ অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই আমেরিকার সাধারণ মানুষকেও।’

যদিও এ বারে আমেরিকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান খুব একটা সুখকর নয। কারণ, সোমবারই স্বাধীনতা দিবসের একটি প্যারেডের অনুষ্ঠান চলাকালীন এক বন্দুকবাজের হামলা ঘটে শিকাগোর উপকণ্ঠে। সেই ঘটনায় মৃত্যু হয় ছ’জনের। ঘটনায় কার্যত নাড়াচাড়া পড়ে যায় আমেরিকা জুড়ে। পাশাপাশি, গর্ভপাত আইন নিয়েও আমেরিকা এখন উত্তাল হয়ে রয়েছে, সব মিলিয়ে পরিস্থিতি মোটেই ভাল নয় সে দেশের।

যে খানে ঘটনা ঘটেছে, সেই হাইল্যান্ড পার্ক এলাকার মেয়র বলেছেন, ‘‘আমরা স্বাধীনতা দিবস উদযাপন করতে জড়ো হয়েছিলাম, কিন্তু আনন্দ উৎসবের বদলে এখন আমরা কী করছি। উৎসব পাল্টে গিয়েছে শোকজ্ঞাপনের অনুষ্ঠানে।’’

সে দিন স্বাধীনতা দিবসের প্যারেড শুরু হযেছিল সকাল ১০টা নাগাদা। কিন্তু তা ১০ মিনিট চলার পরেই বন্ধ হয়ে যায় গুলির ভয়ানক শব্দে। কেউ কেউ রক্তাক্ত অবস্থায়, আহত হয়ে পালাতে থাকেন এলাকা থেকে, কেউ কেউ আবার জিনিসপত্র ফেলে রেখেই কোনওমতে এলাকা ছেড়ে প্রাণে বাঁচেন।

Published by:Uddalak B

(Source: news18.com)