আমেরিকার ২৪৬ তম স্বাধীনতা দিবস, ট্যুইটে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদি
#নয়াদিল্লি: আমেরিকার ২৪৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪ জুলাই, আমেরিকার স্বাধীনতা দিবসে মোদি টুইটারে লিখলেন, ‘আমেরিকার ২৪৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে উষ্ণ অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই আমেরিকার সাধারণ মানুষকেও।’ যদিও এ বারে আমেরিকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান খুব একটা সুখকর নয। কারণ, সোমবারই স্বাধীনতা দিবসের একটি প্যারেডের অনুষ্ঠান চলাকালীন এক বন্দুকবাজের হামলা ঘটে শিকাগোর উপকণ্ঠে। সেই ঘটনায় মৃত্যু হয় ছ’জনের। ঘটনায় কার্যত নাড়াচাড়া পড়ে…

