Shantiniketan Tourism: পর্যটকদের জন্য দুঃসংবাদ! নির্ধারিত জায়গা থেকে সরে যাচ্ছে সোনাঝুরির হাট! শান্তিনিকেতন যাওয়ার আগে জানুন বিশদে!

Shantiniketan Tourism: পর্যটকদের জন্য দুঃসংবাদ! নির্ধারিত জায়গা থেকে সরে যাচ্ছে সোনাঝুরির হাট! শান্তিনিকেতন যাওয়ার আগে জানুন বিশদে!

Shantiniketan Tourism: শান্তিনিকেতনের সোনাঝুরি হাট স্থানান্তরিত করার চিন্তাভাবনা রাজ্য সরকারের

সোনাঝুরি হাট 

বীরভূম, সৌভিক রায়: প্রত্যেকদিন দেশ -বিদেশের বহু পর্যটক বীরভূমের বোলপুর শান্তিনিকেতন ভ্রমণেরর জন্য ছুটে আসেন। আর বোলপুর শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণীয় জায়গা সোনাঝুরির হাট। তবে এই বোলপুর শান্তিনিকেতন থেকে সরে যাচ্ছে বোলপুরের অন্যতম বড় আকর্ষণ, সোনাঝুরির হাট। তবে, এখনই নয়। বন দফতরের জমিতে হাট চলা নিয়ে একটি মামলার নিস্পত্তি হওয়া পর্যন্ত অপেক্ষা করবে রাজ্য সরকার। হাটের জন্যে বিকল্প জমি খোঁজার পাশাপাশি, বীরভূমের আহমেদপুরে বন্ধ হয়ে যাওয়া চিনি কারখানায় একটি ‘বাণিজ্য উদ্যান’ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে রাজ্যে সরকারের।