
১। দিল্লি-বিস্ফোরণের নেপথ্যে পুলওয়ামা-ফরিদাবাদ মডিউল? গাড়িতে বিস্ফোরক নিয়ে লালকেল্লার সামনে ৩ ঘণ্টা অপেক্ষা। তারপরেই ট্রাফিক সিগনালে বিস্ফোরণ।
বিস্ফোরক নিয়েই অপেক্ষা!
২। অনন্তনাগে পরিচয়, ফরিদাবাদে এসেই টেরর মডিউলের মাথা উমর। স্টেথো ছেড়ে কীভাবে সন্ত্রাসের রাস্তায় একের পর এক ডাক্তার? আরও এক চিকিৎসক আটক।
স্টেথো ছেড়ে সন্ত্রাসে!
৩। কাশ্মীর থেকে ফরিদাবাদ-সাহারানপুরে এসে সন্ত্রাসের ছক। জইশ-যোগে ধৃত ডাক্তারদের আস্তানায় আরও বিস্ফোরকের হদিশ। স্ক্যানারে আল ফালহা বিশ্ববিদ্যালয়।
ফরিদাবাদে বোমার ফ্যাক্টরি!
৩এ। হামলার ছক ছিল কি লালকেল্লার সামনেই? নাকি টার্গেট ছিল অন্য?
আত্মঘাতী না বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা? দিল্লিকাণ্ডের তদন্তে এনআইএ।
৪। লালকেল্লার কাছে বিস্ফোরণ, মৃত বেড়ে ১২, আহত ২৬। এখনও ৬জন শনাক্ত।পুলওয়ামায় আটক উমরের বাবা। হামলাকারীর পরিচয় নিশ্চিতে হবে ডিএনএ টেস্ট।
রাজধানীতেই সন্ত্রাস!
৫। পহেলগাঁওয়ের পর দিল্লি। ফের টার্গেট ভারত। হুঙ্কার প্রধানমন্ত্রীর। (মোদি – ষড়যন্ত্রীদের শেকড়ে পৌছব, চক্রান্তীদের ছাড়ব না)
‘ষড়যন্ত্রীদের ছাড়ব না’
৬। জঙ্গি হানায় রক্তাক্ত রাজধানী। এবার এজেন্সি কী করতে পারে, উচ্চ পর্যায়ের বৈঠকে কড়া বার্তা অমিত শাহের। কাউকেই রেয়াত নয়, হুঙ্কার রাজনাথেরও।
‘এবার দেখবে, কী পারি’
৭। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন পুলিশ, তারপরেও নিরাপত্তায় ফাঁক? দিল্লি বিস্ফোরণ নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণে অভিষেক। কোর্টের নজরদারিতে সিট গঠনের দাবি।
দিল্লিতে কোথায় সুরক্ষা?
৭এ। দিল্লিতে হামলা, সতর্কতা কলকাতায়। লালবাজারে ভার্চুয়াল বৈঠকে সিপি।
কাশ্মীর-আফগানিস্তান থেকে আসাদের বাড়তি নজর রাখার নির্দেশ। নাকা চেকিংয়ে জোর।
নিরাপত্তা-বৈঠকে সিপি
৮। ১৪ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট। দিল্লিকাণ্ডের জেরে নিরাপত্তায় বাড়তি নজর। ইডেন পরিদর্শনে সিপি। কড়া সুরক্ষার ঘেরাটোপে কালীঘাটে গেলেন গম্ভীর।
ইডেনে বাড়তি সুরক্ষা
৯। ৩ বছর ৩ মাস। নিয়োগ দুর্নীতির মামলায় জামিন পেতেই মুক্ত পার্থ। হাসপাতাল থেকে বাড়ি-সমর্থকদের উচ্ছ্বাস, প্রাক্তন শিক্ষামন্ত্রীর চোখে জল।
(অ্যাম্বি…..)
পার্থর চোখে জল
১০। এমন বলছেন যেন দেশে কখনও ভোটার তালিকা সংশোধন হয়নি? এসআইআরের সময় বৃদ্ধির মামলায় পাল্টা প্রশ্ন সুপ্রিম কোর্টের। সবপক্ষকে নোটিস।
‘আগে যেন SIR হয়নি!’
১০এ। বৃষ্টি থেকে ইন্টারনেট। একাধিক কারণে এসআইআইরের সময় বৃদ্ধির আর্জি সিব্বলের। সাংবিধানিক সংস্থা কমিশন, কাজ করতে দিন, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
‘কমিশনকে কাজ করতে দিন’
১১। এসআইআর নিয়ে সংঘাতের মধ্যেই ফের বার্থ সার্টিফিকেট নিয়ে আক্রমণে মুখ্যমন্ত্রী। (বাইট-অটলজিকে বলেছিলাম আপনার জন্মদিন ২৫ ডিসেম্বর…বললেন…না, ওটা বাবা-মা দিয়েছিল)
মুখ্যমন্ত্রীর শংসাপত্র-আক্রমণ
১১এ। এসআইআর আতঙ্কে দঃ দিনাজপুরে আত্মহত্যার অভিযোগ। ভোটার লিস্টে পদবি বদলে যাওয়ায় ভয়ে থাকার দাবি পরিবারের। সবেতেই এসআইআর, পাল্টা বিজেপি।
SIR-আতঙ্কে আবার আত্মহত্যা?
১২। (অ্যাম…) বিজেপি শাসিত গ্রাম পঞ্চায়েত বলে লক্ষ্মীর ভান্ডারে বঞ্চনার অভিযোগ। ঝাঁটা নিয়ে বিজেপির মহিলা মোর্চার বিডিও অফিস অভিযান ঘিরে ময়নায় ধুন্ধুমার।
লক্ষ্মীর ভান্ডারেই বঞ্চনা?
(Feed Source: abplive.com)
