Delhi Incident Update: দিল্লি ঘটনার পিছনে…কাশ্মীরের পুলওয়ামার শান্ত, ‘কৃতী’ ছেলে! বিস্ফোরণের ঠিক আগে একবার বেরিয়েছিল গাড়ি থেকে

Delhi Incident Update: দিল্লি ঘটনার পিছনে…কাশ্মীরের পুলওয়ামার শান্ত, ‘কৃতী’ ছেলে! বিস্ফোরণের ঠিক আগে একবার বেরিয়েছিল গাড়ি থেকে

গত মঙ্গলবার উমরের মা শামিমা বেগমকে পুলওয়ামায় ডিএনএ টেস্টের জন্য নিয়ে এসেছিলেন তাঁর অপর দুই ছেলে৷ সেই নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হয় i20 গাড়ি থেকে পাওয়া দাঁত ও হাড়ের নমুনার তা মিলিয়ে দেখা হয়েছে৷

নয়াদিল্লি: গত ১০ নভেম্বর দিল্লিতে লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণের ঘটনায় স্পষ্ট হয়ে গেল অনেক কিছু৷ সামনে এল ডিএনএ রিপোর্ট৷ ফরেন্সিক বিশেষজ্ঞেরা জানিয়ে দিলেন, যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, তাতে ডা. উমর নবিই ছিলেন৷ যে উমরকে এই গোটা হামলার অন্যতম মূলচক্রী বলে মনে করা হচ্ছে৷ ‘ডক্টরস মডিউল’-এর মূল কারিগর৷ জানা গিয়েছে, গাড়িতে পাওয়ার দেহাংশের নমুনা জামাকাপড়ের সঙ্গে উমরের মায়ের ডিএনএ-র ১০০ শতাংশ ম্যাচ পাওয়া গিয়েছে৷