‘টোটা ডি ক্যাপ্রিও, থালাপতি টোটা!’ নতুন উপাধি পেয়ে অবাক নায়ক! কারণটা কী?

‘টোটা ডি ক্যাপ্রিও, থালাপতি টোটা!’ নতুন উপাধি পেয়ে অবাক নায়ক! কারণটা কী?

 

কলকাতা: ফের একবার অ্যাকশন অবতারে অভিনেতা টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)। রাজা চন্দের (Raja Chanda)-র এই সিনেমায় মুখ্যভূমিকায় অভিনয় করছেন টোটা। দীর্ঘদিন আগেই এই সিনেমার শ্যুটিং হয়ে গিয়েছে। অবশেষে মুক্তি পাচ্ছে রাজা চন্দের ‘পুলিশ’ (Police) ছবিটি। মুক্তি পেয়েছে এই সিনেমার প্রথম ঝলক, আর তাতেই অ্যাকশনে নজর কেড়েছেন টোটা। অভিনেতার ফিটনেস ঈর্ষণীয়। ছবিতে রণদীপ রায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। অভিনেতার বিপরীতে, নেতিবাচক চরিত্রে দেখা যাবে আর. কে. সিংহকে। তাঁর চরিত্রের নাম, দেবী দাস।

সোশ্য়াল মিডিয়ায় নতুন ট্রেলার শেয়ার করে টোটা লিখেছেন, ‘নাহ, ফেলুদাও ফেল! গত দুদিন ধরে তদন্ত করেও কিনারা করতে পারলাম না যে কে বা কারা, অসম্ভব উদ্যোগী হয়ে, অসামান্য বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেই ট্রেলারটাই আপলোড করল যেটার সাউন্ডট্র্যাক সেমি ফাইনাল ছিল, অর্থাৎ suggested soundtrack সমেত, অপরিপক্ক অবস্থায়। বিষয়টা খোলসা করি। যেমন ছোটবেলায় মিঠুনদার ছবি দেখিয়ে tailoring shop এর পরেশদাকে বলতাম যে জামার ডিজাইনটা এইরকম হবে,ঠিক তেমনই পছন্দের soundtrack লাগিয়ে, এক্ষেত্রে Master ও Jawaan এর কিছু নির্বাচিত অংশ দিয়ে; যিনি সাউন্ডট্র্যাক ডিজাইন করছেন তাঁকে বোঝানো যে এই spirit এবং soundscape চাইছি। Mr. Uploader অবশ্য নিজগুণে ফাইনালটি না করে সেমিফাইনালটিই বাজারে ছেড়ে দিয়েছেন। trailer release এর মঞ্চে ট্রেলার দেখে তো আমাদের চক্ষু চড়কগাছ! প্রেসের বন্ধুদের সামনে কিছু বলতেও পারছি না। তৎক্ষণাৎ ফোন করে ট্রেলারটি সোশ্যাল মিডিয়া থেকে নামানোর নির্দেশ দেওয়াতে জানা গেল যে যেটার আশঙ্কা করছিলাম সেটাই হয়েছে। অর্থাৎ trailer reaction এ আমাদের গুছিয়ে roast করা হয়েছে! আমিষ-নিরামিষ, চিকেন-ফুলকপি সব সমেত। স্বাভাবিক কারণেই এর দায় কেউই নেবে না তাই গতবারের মত এবারেও SDA (সব দোষ আমার)! কারণ পোস্টারে যে আমার ছবি! নেপথ্যের লোকগুলোর সম্বন্ধে পাবলিকের জানার কোনো দায় নেই তাই সব ব্যাটাকে ছেড়ে ধেড়ে ব্যাটাকেই ধর।

অবশ্য এর প্রাপ্তি হিসেবে এই বয়সে দু-দুটো উপাধি লাভ করলাম। টোটা ডি ক্যাপ্রিও ও থালাপতি টোটা!! প্রথমটার মধ্যে একটা প্রচ্ছন্ন হলিউডি ঝঙ্কার আছে তাই ভাবছি এই সুযোগে টুক করে পারিশ্রমিক বাড়িয়ে একটা দাঁও মারার চেষ্টা করব কি না। আর দ্বিতীয়টি…? বিজয় স্যারের সঙ্গে একটি ছবিতে একটা ক্যামিও করার সৌভাগ্য হয়েছিল। ২০১৪ সালের highest grossing তামিল ছবি- কাত্তি। এমন মধুরভাষী, নিপাট ভদ্রলোক জীবনে খুউউউবই কম দেখেছি। অথচ ক্যামেরা অন হলে সেই মানুষটিই হঠাৎ করে দশ-ফুটি দৈত্য! তাই বিনীত অনুরোধ, দয়া করে আর কাউকে মজার ছলেও থালাপতি বলবেন না। তাতে করে প্রকারান্তরে বিজয় স্যারকেই হেয় করা হয। Police ছবিটির final & actual trailer টা attach করলাম। পারলে দেখবেন। ভালো লাগলে hall এও যেতে পারেন। আদ্যপান্ত কমার্শিয়াল ছবি নির্মাণ করেছি আমাদের সীমিত আর্থিক পরিধি ও সক্ষমতার চৌকাঠে। চেনা ছকের মধ্যেও কিছু twist, কিছু rock ‘n roll. কথা দিচ্ছি full on time-pass।

পুনশ্চ: আমাদের একটি ডায়লগ, “আপনি ভীষণ লাকি, কারণ আপনার গায়ে খাকি” নিয়ে খুবই রগড়-মস্করা হচ্ছে। এটা স্ক্রিপ্টে ছিল না। scene টার খাতিরে অন স্পট পরিচালক রাজা চন্দ এটার রচনা করেন। সামগ্রিকতায় প্রত্যক্ষ করলে এর যথার্থতা উপলব্ধি করতে পারবেন। তাই পারলে হলে গিয়ে ছবিটা দেখবেন।’

(Feed Source: abplive.com)