Rohini Acharya: ‘লালুকে দেওয়া কিডনি নোংরা বলে অপমান, জুতোপেটার চেষ্টা!’ ভাই তেজস্বীর বিরুদ্ধেই বিস্ফোরক রোহিনী

Rohini Acharya: ‘লালুকে দেওয়া কিডনি নোংরা বলে অপমান, জুতোপেটার চেষ্টা!’ ভাই তেজস্বীর বিরুদ্ধেই বিস্ফোরক রোহিনী

<

২০২২ সালের ডিসেম্বর মাসে সিঙ্গাপুরের হাসপাতালে লালুপ্রসাদ যাদবকে কিডনি দান করেন তাঁর মেয়ে রোহিনী৷

তেজস্বীর নাম না করেই বিস্ফোরক রোহিনি৷

পরিবারের এবং দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর এবার আরও বিস্ফোরক অভিযোগ তুললেন লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিনী আচার্য৷ তাঁর অভিযোগ, কিডনি দান করে বাবা লালুপ্রসাদ যাদবের জীবন রক্ষার পরেও নিজের বাপের বাড়ির সদস্যদের থেকেই গালিগালাজ শুনতে হয়েছে তাঁকে৷ এমন কি, তাঁর দান করা কিডনি নোংরা বলেও তাঁকে কটাক্ষ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন রোহিনী৷ এমন কি, তাঁকে চটি দিয়ে মারার চেষ্টা হয় বলেও বিস্ফোরক অভিযোগ করেছেন রোহিনী৷