জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথমে যৌনতার দাবি। আপত্তি জানাতেই, তরুণীর সামনে দাঁড়িয়েই হস্তমৈথুন শুরু যুবকের। রোড ট্রিপের সময় ভয়ংকর অভিজ্ঞতা এক তরুণী পর্যটকের। চরম ঘৃণ্য এই ঘটনাটি ঘটেছে পর্যটকের অন্যতম হট ফেভারিট ডেস্টিনেশন শ্রীলঙ্কায়। ভয়ংকর এই অভিজ্ঞতা হয়েছে নিউজিল্যান্ডের এক তরুণীর। গোটা ঘটনাটি তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়ো ভাইরাল হতেই অভিযুক্ত ২৩ বছরের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিস।
ওই তরুণী জানিয়েছেন, শ্রীলঙ্কায় তিনি টুক-টুক (অটোরিকশা) করে ঘুরছিলেন। প্রথম ৩ দিন বেশ ভালোই কাটে। কিন্তু চতুর্থদিন স্কুটারে করে এক যুবক তাঁর পিছু নেয়। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই যুবক যে শুধু ওই তরুণীকে অনুসরণ করছে তা-ই নয়, ওই যুবক তরুণীকে কুপ্রস্তাব দিচ্ছে। তাঁর কাছে যৌনতার দাবি জানাচ্ছে। তাঁর সঙ্গে সেক্__স করার জন্য উত্যক্ত করছে, জোরাজুরি করছে। ওই তরুণী তাতে আমল না দিলে, ওই যুবককে উপেক্ষা করলে, তারপরই সে শুরু করে কুকর্ম।
ওই তরুণী জানিয়েছেন, “ওই যুবক আমার আগে আগে স্কুটারে করে যাচ্ছিল। বার বার গতি কমাচ্ছিল। আমাকে ওভারটেক করতে হচ্ছিল। তারপরই আবার গতি বাড়িয়ে আমার রাস্তা কাটছিল। তারপর আমি চেষ্টা করি, দূরে যাওয়ার। বেশ খানিকটা গিয়ে একটা জায়গায় থামি। ভাবি যে হয়তো ওই ছেলেটা চলে গিয়েছে। কিন্তু তারপরই…”
ওই তরুণী জানিয়েছেন, তিনি একটা জায়গায় জল খাওয়ার জন্য থামেন। একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছিলেন। সেইসময়ই ওই যুবক আবার তাঁর সামনে এসে হাজির হয়। তারপরই আবার তাঁকে উত্যক্ত করা শুরু। ওই তরুণী কোথায় থাকেন, জিজ্ঞাসা করতে থাকে। গতিক সুবিধের না বুঝে ওই তরুণী ওই যুবককে এড়ানোর চেষ্টা করতেই, অস্বস্তিকর আচরণ করতে শুরু করে ওই যুবক। ওই যুবতীর সামনে দাঁড়িয়েই হস্তমৈথুন করা শুরু করা ওই যুবক।
ওই তরুণী লিখছেন, ভয়ংকর অভিজ্ঞতায় শিউরে ওঠেন তিনি। এই ঘটনার জেরে তারপর বাকি ট্রিপটা তিনি নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। কোনওরকমে ট্রিপ শেষ করে নিজের দেশে ফিরে আসেন।
(Feed Source: zeenews.com)
