
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: লুধিয়ানা এনকাউন্টার। সন্তাসবাদী নিধন অভিযানে বড় সাফল্য পেল পঞ্জাব পুলিস। টোল প্লাজার কাছেই খতম বব্বর খালসার দুই সদস্য। গুরুতর আহত আরও ২। একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার হ্যান্ড গ্রেনেড, পিস্তল, কার্তুজ।
পুলিস সূত্রে খবর, গতকাল বুধবারই ধরা পড়ে সন্দেহভাজন দুই সন্ত্রাসবাদী। তাদের জেরা করেই পাক মদতপুষ্ট বব্বর খালসার নাশকতার ছক সামনে আসে। এরপর বব্বর খালসারই আরও ২ সন্ত্রাসবাদীর হদিস মেলে। সেইমতো লুধিয়ানার লাড়োয়াল টোল প্লাজার কাছেই অপেক্ষা করছিলেন পুলিসকর্মীরা। শেষে পরিস্থিতি বেগতিক বুঝে যখন গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা, তখন পালটা গুলি চালায় পুলিসও। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর, ধরাশায়ী হয় সন্ত্রাসবাদীরা।
জানা গিয়েছে, পঞ্জাবের বিভিন্ন জায়গায় নাশকতার ছক কষেছিল পাক গুপ্তচর সংস্থা ISI। পরিকল্পনা ছিল, মূলত জনবহুল এলাকার গ্রেনেড হামলার। এর আগে, ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটিয়েছে আত্মঘাতী বোমারুরা। প্রাণ গিয়েছে ১৫ জন।
(Feed Source: zeenews.com)
