দাম্পত্য কলহ না অন্য কিছু, কেন ছিলেন অন্তরালে? সত্যি ফাঁস করলেন মোনালি

দাম্পত্য কলহ না অন্য কিছু, কেন ছিলেন অন্তরালে? সত্যি ফাঁস করলেন মোনালি

সঙ্গীত জগতের একজন অন্যতম তারকা হলেন মোনালি ঠাকুর। গান থেকে অভিনয় সবকিছুতেই তিনি সমান পারদর্শী। বলিউডে বহু হিট গান উপহার দিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ করেই সবকিছু থেকে দূরে চলে গিয়েছিলেন মোনালি। এমনকি সোশ্যাল মিডিয়া থেকেও তৈরি করেছিলেন দূরত্ব।

যদিও বেশ কিছু মাস আগে তিনি একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় যা দেখে অনেকেই আন্দাজ করেছিলেন হয়তো ব্যক্তিগত জীবনে একেবারেই খুশি নন গায়িকা। অনেকে ভেবেছিলেন মোনালি হয়তো বিবাহ বিচ্ছেদের দিকে এগোচ্ছেন। যদিও সেই সময় এই বিষয়ে কোন কথা বলেননি মোনালি।

এবার অবশেষে টানা বিরতির পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন মোনালি। ভিডিয়োয় গায়িকাকে বলতে শোনা যায়, এতদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার আসল কারণ কী ছিল। কোন ব্যক্তিগত কারণে তিনি কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারেননি এতদিন।

মোনালি বলেন, ‘বেশ কিছু দিন ধরে দাঁতের সমস্যায় ভুগছিলাম আমি। দাঁত তুলতে গিয়ে দুর্ভাগ্যবশত ইনফেকশন হয়ে যায় এবং আমার মুখ ফুলে যায়। আমার ওই ফোলা মুখ নিয়ে আমি বেশ কিছুদিন ভীষণ কষ্ট পেয়েছি। ইনফেকশন হওয়ার জন্য তারা কয়েক দিন জ্বরেও ভুগেছি আমি।’

মোনালি আরও বলেন, ‘ওই সময় আমার কিছু কনসার্টের কাজও ছিল সব মিলিয়ে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছিলাম আমি। মেডিটেশন করেও কোনও লাভ হয়নি। তাই মাঝে কিছুদিন ঘুরতেও চলে গিয়েছিলাম।’

গায়িকা বলেন, ‘এখন আমি অনেকটাই সুস্থ। আগের থেকে ফোলা ভাব কমে গিয়েছে। যন্ত্রণাও নেই। তাই আবার ঠিক করেছি নিজের কাজে ফিরে আসব। এই ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আবার একটিভ হলাম আমি। এবার থেকে আমাকে সবাই পাবেন আমার একাউন্টে।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে দেশের বাইরে রয়েছেন মোনালি ঠাকুর। ২০১৭ সালে গোপনে বিয়েও সেরেছিলেন তিনি। গায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার প্রশ্ন উঠলেও তিনি নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন।

(Feed Source: hindustantimes.com)