
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রত্নতাত্ত্বিকরা মধ্য এশিয়ায় প্রাচীন ব্রোঞ্জ যুগের শহরের (Archaeologists uncovered remains of a major Bronze Age settlement) সন্ধান পেলেন। ডারহাম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কলেজ লন্ডন তথা ইউসিএল (UCL) এবং কাজাখস্তানের তোরাইঘিরোভ ইউনিভার্সিটির (Toraighyrov University Kazakhstan) প্রত্নতাত্ত্বিকদের একটি আন্তর্জাতিক দল কাজাখ স্তেপ অঞ্চলে (Kazakh Steppe region) ব্রোঞ্জ যুগের এক বিশাল শহরের ধ্বংসাবশেষের উন্মোচন করেছে। এটি প্রাগৈতিহাসিক ইউরেশিয়ায় নগরজীবন এবং খনিজ উৎপাদনের বিষয়ে আমাদের পুরনো ধারণাকে ক্রমশ বদলে দিচ্ছে।
ইরতিশ নদীর তীরে
প্রত্নতাত্ত্বিকদের এই দলটি উত্তর-পূর্ব কাজাখস্তানের ইরতিশ নদীর তীরে অবস্থিত ১৪০ হেক্টর জুড়ে বিস্তৃত একটি এলাকাকে চিহ্নিত করেছেন, যা কয়েক গত দশকের মধ্যে স্তেপ প্রত্নতত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে স্বীকৃত হতে চলেছে। সেমিয়ারকা নামক এই স্থানটিকে ‘সাত গিরিখাতের শহর’ নামেও ডাকা হয়, কারণ এটি সাতটি উপত্যকার একটি নেটওয়ার্কের উপরে অবস্থিত।
১৬০০ খ্রিস্টপূর্বাব্দের
এই স্থানটির আবিষ্কার প্রমাণ করে যে প্রায় ১৬০০ খ্রিস্টপূর্বাব্দে ইউরেশীয় তৃণভূমির কেন্দ্রে একটি সুপরিকল্পিত বসতি বিকাশলাভ করেছিল। যাযাবর স্তেপ সম্প্রদায়ের সঙ্গে সাধারণত সংযুক্ত বিক্ষিপ্ত শিবির বা ছোট গ্রামগুলির বিপরীতে, সেমিয়ারকা ছিল এক আদিম শহরের রূপ– যেখানে ছিল মাটির সরল কারুকাজ, ঘেরা পারিবারিক প্রাঙ্গণ এবং একটি মূল স্মৃতিস্তম্ভের মতো স্থাপত্য, যা সম্ভবত ধর্মীয় বা প্রশাসনিক কাজের জন্য ব্যবহৃত হত।
১৪ লক্ষ বর্গ মিটার জুড়ে
বিশাল আকার ও পরিকল্পনা ছিল এই শহরটির। এটি প্রায় ১৪০ হেক্টর জুড়ে বিস্তৃত। এটি এই অঞ্চলের পরিচিত ব্রোঞ্জ যুগের বৃহত্তম ও সুসংগঠিত স্থান হিসেবে। খননকার্যে বড় আকারের টিন-ব্রোঞ্জ উৎপাদনের স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে, যা বলে, সেমিয়ারকা এই অঞ্চলের এক প্রধান শিল্পকেন্দ্র ছিল। ইরতিশ নদী উপত্যকা বরাবর অন্যের চলাচল নিয়ন্ত্রণকারীর কৌশলগত এক অবস্থানে থাকার কারণে এই শহরটি কেবল খনিজের বা অন্য জিনিসের উৎপাদনকেন্দ্রই ছিল না, এটি বিনিময় এবং আঞ্চলিক ক্ষমতারও একটি কেন্দ্র ছিল। মানে, এখানেই গড়ে উঠেছিল বাজার।
যাযাবররা আসলে ‘যাযাবর’ নয়?
ডারহাম ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড্যান লরেন্স বলেন, সেমিয়ারকার আকার এবং কাঠামো স্তেপ অঞ্চলে আমরা আগে যা দেখেছি, তার থেকে সম্পূর্ণ আলাদা। এটি দেখায় যে, যাযাবর সম্প্রদায়গুলি স্থায়ী ও সংগঠিত বসতি তৈরি করতে এবং বজায় রাখতে পারত– যা স্তেপের একটি প্রকৃত ‘নগর কেন্দ্র’ ছিল।
ব্রোঞ্জ যুগের কেন্দ্র
এই আবিষ্কারটি আগেকার ধারণাগুলিকে চ্যালেঞ্জ জানায় যে, এই সময়ে কাজাখ স্তেপ শুধুমাত্র অর্ধ-যাযাবর মানুষদের দ্বারা অধ্যুষিত ছিল। সেমিয়ারকা এখন প্রাচীন বিশ্বের অন্যান্য সভ্যতার ব্রোঞ্জ যুগের কেন্দ্রগুলির মতোই স্তেপের একটি মহানগর হিসেবে দাঁড়িয়ে আছে!
(Feed Source: zeenews.com)
