)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের বিরুদ্ধে এবার হুঁশিয়ারি এল গঙ্গা তীরবর্তী হরিদ্বার থেকে। পাক সেনার ঘুম ছুটিয়ে দেওয়ার মতো কথা বললেন ভারতীয় সেনার এক শীর্ষ সেনাকর্তা। এই হুঁশিয়ারির মধ্যে কোনও রাখঢাক নেই, স্পষ্ট ও শক্তিশালী। ভারতের ওয়েস্টার্ন কমান্ডের কমান্ডার জেনালের মনোজ কুমার কাটিয়ার পাকিস্তানকে মনে করিয়ে দিয়েছেন আরও শক্তিশালী অপারেশন সিঁদুরের কথা।
হরিদ্বারে চলছে ভারতীয় সেনার মহড়া ‘রাম প্রহার’। ওয়েস্ট্রার্ন কামান্ডের কমান্ডিং ইন চিফ রাম প্রহার নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ওপারেশন সিঁদুরে পাকিস্তানের প্রচুর ক্ষতি হয়েছিল। কিন্তু আমরা জানি আমাদের শত্রু আরও ক্ষতিকারক কিছু করতে পারে। তার জেরে আমাদের আরও একটি অপারেশন চালাতে হতে পারে। এনিয়ে আমাদের দেশের নেতৃত্ব যা বলেছেন তা একবার মনে করিয়ে দিতে চাই। শত্রুপক্ষ ফের যদি ভারতের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তার পাল্টা ব্যবস্থা আগের থেকে অনেক বেশি শক্তিশালী হবে। সেই জবাব দেওয়ার জন্যই এই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ওয়াস্ট্রার্ন কমান্ডের খর্গ কর্পের অধীনে রয়েছে ভারতীয় সেনার রাম ডিভিশন। সেই ডিভিশনই এখন হরিদ্বারের ঝিলমিল রিজার্ভ ফরেস্টে সামরিক মহড়া চালাচ্ছে। এই মহড়ায় দেখে নেওয়া হচ্ছে সেনার ক্ষমতা, বিভিন্ন জায়াগায় সেনার অপারেশনের ক্ষমতা, আচমকা অপারেশনের ক্ষমতা। দেখে নেওয়া হচ্ছে সব ধরনের অস্ত্র চালানোর দক্ষতা।
(Feed Source: zeenews.com)
