T20 World Cup 2026: ফাইনালে কেন ব্রাত্য ইডেন-ওয়াংখেড়ে? টি ২০ বিশ্বকাপের সূচি প্রকাশ হতেই বিতর্ক তুঙ্গে…

T20 World Cup 2026: ফাইনালে কেন ব্রাত্য ইডেন-ওয়াংখেড়ে? টি ২০ বিশ্বকাপের সূচি প্রকাশ হতেই বিতর্ক তুঙ্গে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ‘বঞ্চিত’ ইডেন। ফাইনাল তো দূর অস্ত, টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালও নিশ্চিত নয় কলকাতায়। যদি পাকিস্তান শেষ চারে না ওঠে, তবেই খেলা হবে ক্রিকেটের নন্দন কাননে। গ্রুপ লিগের ৭ ম্যাচ অবশ্য পেয়েছে ইডেন। তবে ভারতের কোনও ম্য়াচই নেই। টিম ইন্ডিয়া যদি সুপার এইটে ওঠে, তাহলে অন্য কথা।

আগামী বছর ফেব্রুয়ারিতে হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এবার যৌথভাবে আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।  আজ, মুম্বইয়ে একটি অনুষ্ঠানে প্রকাশ করা হল পূর্ণাঙ্গ সুচি।

ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ

৭ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ (বিকেল ৩টে) 

৯ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ইতালি (সকাল ১১টা)

১৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম বাংলাদেশ (বিকেল ৩টে)

১৬ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম ইতালি (বিকেল ৩টে)

১৯ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি (সকাল ১১টা)

১ মার্চ: সুপার এইটে ভারতের ম্যাচ (সন্ধ্যা ৭টা)

৪ মার্চ: প্রথম সেমিফাইনাল কলকাতা/কলম্বো (সন্ধ্যা ৭টা)

এদিকে জল্পনা চলছিলই। ২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপের মতোই টি-২০ বিশ্বকাপের ফাইনালও আমদাবাদে। ক্ষোভ উগরে দিয়েছেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। এক্স হ্যান্ডেল পোস্টে তিনি লিখেছেন, ‘কেন বারবার আমদাবাদেই ফাইনাল? কেন মুম্বই নয়? টি২০ বিশ্বকাপের ফাইনালের জন্য ওয়াংখেড়েই আদর্শ। আমদাবাদে তো বিশ্বকাপ ফাইনাল হয়েছে। আশা করি, ICC রাজনীতি এবং পক্ষপাতিত্ব করবে না’।

আগামী বছর  ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। চারটি গ্রুপে থাকবে ২০ দল। প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল। প্রতি দলের সেরা দুই দল যাবে সুপার এইটে। সেখানেও দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। দুই গ্রুপের সেরা দুই দল যাবে সেমিফাইনালে।

(Feed Source: zeenews.com)