T20 World Cup 2026: ফাইনালে কেন ব্রাত্য ইডেন-ওয়াংখেড়ে? টি ২০ বিশ্বকাপের সূচি প্রকাশ হতেই বিতর্ক তুঙ্গে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ‘বঞ্চিত’ ইডেন। ফাইনাল তো দূর অস্ত, টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালও নিশ্চিত নয় কলকাতায়। যদি পাকিস্তান শেষ চারে না ওঠে, তবেই খেলা হবে ক্রিকেটের নন্দন কাননে। গ্রুপ লিগের ৭ ম্যাচ অবশ্য পেয়েছে ইডেন। তবে ভারতের কোনও ম্য়াচই নেই। টিম ইন্ডিয়া যদি সুপার এইটে ওঠে, তাহলে অন্য কথা। আগামী বছর ফেব্রুয়ারিতে হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এবার যৌথভাবে আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। আজ, মুম্বইয়ে একটি অনুষ্ঠানে প্রকাশ করা হল পূর্ণাঙ্গ সুচি। ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ — ৭ ফেব্রুয়ারি:…

