
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্র্যাকটিসের সময় মর্মান্তিক মৃত্যু জাতীয় স্তরের এক বাস্কেটবল খেলোয়াড়ের (national level basketball player dies)। অনুশীলনের সময় বাস্কেটবলের লোহার খুঁটি ভেঙে পড়ে প্রাণ হারাল জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড় ১৬ বছরের ওই কিশোর। মৃতের নাম হার্দিক রাঠি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতকে (national level basketball player dies in court after pole collapses during practice)।
রোহতকের একটি স্থানীয় খেলার মাঠে ঘটনাটি ঘটে। হার্দিক রাঠি নামে জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড় ১৬ বছরের ওই কিশোর লক্ষ্মণ মাজরার কোর্টে একাই অনুশীলন করছিল। ভিডিয়োয় দেখা যাচ্ছে প্র্যাকটিসের সময় হার্দিক তিন-পয়েন্ট লাইন থেকে দৌড়ে যায় (On Camera, national level basketball player dies)। তারপর লাফিয়ে খুঁটির সঙ্গে লাগানো বাস্কেটটি স্পর্শ করে। বাস্কেটবল খেলোয়াড়রা তাদের স্কোরিং ক্ষমতা উন্নত করার জন্য এই প্র্যাকটিসটি করে থাকে। প্রথমবার হার্দিক খুব ভালোভাবেই এই কৌশলটি প্র্যাকটিস করে। কোনও সমস্যা হয় না। কিন্তু তারপর সে যখন আবার এটা করতে যায়, তখন ঝুড়ির প্রান্তটি ধরতেই খুঁটিটি তার উপর পড়ে যায়। বোর্ডের পুরো ভার তার বুকের উপর পড়ে।
সঙ্গে সঙ্গে কোর্টে ছুটে যায় তার বন্ধুরা। খুঁটিটি তুলে হার্দিককে উদ্ধার করে তারা। কিন্তু বুকের উপর লোহার খুটি পড়ার চাপে ততক্ষণে জ্ঞান হারিয়েছে হার্দিক। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুঁটিটি মাটিতে শক্তভাবে লাগানো হয়নি। যার জেরেই খুঁটিটি মাটি থেকে উপড়ে যায় ও সামনের দিকে হেলে পড়ে হার্দিককে পিষে দেয়। মর্মান্তিক সেই ভিডিয়ো-
WATCH | 16-year-old national level basketball player dies after iron pole falls during game in Rohtak.
The Haryana Olympic Association suspends sport events for next three days to honour the athlete. #BasketBall #Accident #Rohtak pic.twitter.com/9tw1PN9jSS
— The Tatva (@thetatvaindia) November 26, 2025
(Feed Source: zeenews.com)
