বিজয় বর্মাকে বেঁধে কী ফন্দি আঁটছেন মা–মেয়ে?‌ টিজারের পর প্রকাশ্যে ‘‌ডার্লিংস’‌–এর পোস্টার

বিজয় বর্মাকে বেঁধে কী ফন্দি আঁটছেন মা–মেয়ে?‌ টিজারের পর প্রকাশ্যে ‘‌ডার্লিংস’‌–এর পোস্টার

‘‌ডার্লিংস’‌–এর পোস্টার প্রকাশ

আলিয়া ভাটের শেয়ার করা দু’‌টি পোস্টারের একটিতে দেখা যাচ্ছে, ইঞ্জেকশনের সিরিঞ্জে বাঁধা রয়েছেন বিজয় বর্মা আর আলিয়া ভাট সেটাকে ধরে চুম্বন দেওয়ার পোজ দিয়েছেন। দ্বিতীয় পোস্টারে দেখা যাচ্ছে ক্যারাম বোর্ডের দু’‌ধারে বসে মা-মেয়ে অর্থাৎ আলিয়া ভাট ও শেফালি শাহ, হাতে চায়ের কাপ ধরা এবং তাঁদের মাঝে বাঁধা রয়েছেন বিজয় বর্মা। এই দৃশ্য দেখছেন রোশন ম্যাথু। আগামী ৫ অগাস্ট নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে এই সিনেমার।

কী রয়েছে টিজারে

মঙ্গলবারই আলিয়া ভাট ও রেড চিলি প্রযোজিত ‘‌জার্লিংস’‌-এর প্রথম টিজার প্রকাশিত হয়। টিজারের শুরুতে আলিয়া এবং বিজয় ভার্মার প্রেম-ঝগড়া চোখে পড়ে। শেফালি শাহ অভিনীত, মায়ের চরিত্রের কাছে আশীর্বাদ নিয়ে দুজনে বিয়ে করেন। বিষয়গুলি শীঘ্রই খারাপের দিকে মোড় নেয়। কারণ সন্দেহ, গোপনীয়তা এবং অশুভ উদ্দেশ্য সেগুলিকে গ্রাস করে। গোটা টিজারে আলিয়া একটি ব্যাঙ এবং একটি বিছে সম্পর্কে ভয়ঙ্কর গল্প আবৃত্তি করে। কীভাবে এক শিকারী কখনই তাঁদের আসল প্রকৃতি ত্যাগ করে না, সেই কথাই উঠে আসে।

রহস্যে ভরপুর টিজার

পুরো টিজারটিই রহস্যে ভরপুর, যা দর্শকদের এই সিনেমা দেখার আগ্রহ বাড়িয়ে দিয়েছে। এটি একটি ডার্ক কমেডি সিনেমা। মা-মেয়ের জীবন যুদ্ধের গল্পই বলবে ‘‌ডার্লিংস’‌। শাহরুখের রেড চিলিসের সঙ্গেই জুটি বেঁধে আসছে আলিয়া প্রযোজিত এই ছবি।

মা হতে চলেছেন আলিয়া ভাট

কিছুদিন আগেই আলিয়া ভাট তাঁর মা হওয়ার কথা ঘোষণা করেছেন। এই মুহূর্তে অভিনেত্রী লন্ডনে রয়েছেন শুটিংয়ের কাজে। আলিয়া ভাট ও রণবীর কাপুর অভিনীত ‘‌ব্রহ্মাস্ত্র’‌ এই বছরের সেপ্টেম্বরে মুক্তি পাবে। অন্যদিকে আলিয়ার হাতে রয়েছে করণ জোহর পরিচালিত ‘‌রকি অউর রানী কি প্রেম কাহানি’‌, যেখানে রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী।