জ্বলে উঠলেন কুলদীপ, হর্ষিত, রাঁচিতে প্রথম ওয়ান ডে ম্য়াচে ১৭ রানে প্রোটিয়া বধ ভারতের

জ্বলে উঠলেন কুলদীপ, হর্ষিত, রাঁচিতে প্রথম ওয়ান ডে ম্য়াচে ১৭ রানে প্রোটিয়া বধ ভারতের

রাঁচি: টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছিল। ওয়ান ডে সিরিজের শুরুটা অবশ্য জয় দিয়েই করল ভারতীয় ক্রিকেট দল। রাঁচিতে প্রথম ম্য়াচে রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল কে এল রাহুলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ব্যাট হাতে বিরাট কোহলির শতরান, রোহিত, রাহুলের অর্ধশতরানের পর বল হাতে জ্বলে উঠলেন কুলদীপ যাদব, হর্ষিত রানারা।

৩৫০ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছিল দক্ষিণ আফ্রিকার সামনে। তেম্বা বাভুমার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার জার্সিতে নেতৃত্ব দিয়েছিলেন এইডেন মারক্রাম। তাঁর সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন রিয়ান রিকেলটন। কিন্তু দুজনেই দ্রুত ফেরেন। রিকেলটনের স্টাম্প ভেঙে ধাক্কাটা প্রথম দেন হর্ষিত রানা। সেই একই ওভারে কুইন্টন ডি কককেও ফিরিয়ে দেন রানা। এরপর আক্রমণে এসে এইডেন মারক্রামকে ফিরিয়ে দেন অর্শদীপ সিংহ। দ্রুত টপ অর্ডারকে হারালেও প্রোটিয়া শিবির কিন্তু এরপরই লড়াইয়ে ফিরে আসে রাঁচিতে। ম্য়াথু ব্রিৎজকে ৭২ রানের ইনিংস খেলেন। টোনি ডি জর্জি ৩৯ রানের ইনিংস খেলেন। ডেওয়াল্ড ব্রেভিস ৩৭ রানের ইনিংস খেলেন। মার্কো ইয়েনসেন ও কভিন বস মিলে একটা সময় চাপ তৈরি করে ফেলেছিলেন ভারতীয়দের ওপরে। কিন্তু ইয়েনসেন ৭০ রানে ও বস ৬৭ রানে আউট হতেই দক্ষিণ আফ্রিকার হার নিশ্চিত হয় যায়। শেষ পর্যন্ত ৩৩২ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

ভারতীয় বোলারদের মধ্য়ে কুলদীপ যাদব সর্বাধিক ৪ উইকেট নেন। ২টো উইকেট নেন অর্শদীপ সিংহ ও ১টি উইকেট পান প্রসিদ্ধ কৃষ্ণ।

উল্লেখ্য়, রো-কো জুটির দাপটে রাঁচিতে টস হেরে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ভারত তুলল ৩৪৯/৮ । রো-কো জুটির তৈরি করা মঞ্চে দাঁড়িয়ে ঝোড়ো ইনিংস খেললেন অধিনায়ক কে এল রাহুলও । ৫৬ বলে ৬০ রান করলেন তিনি । রবীন্দ্র জাডেজাও ২০ বলে ৩২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন। ২০২৩ বিশ্বকাপের পর ফের ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরি করলেন কোহলিওয়ান ডে-তে তাঁর ৫২তম সেঞ্চুরি । আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৮৩ সেঞ্চুরি হয়ে গেল কোহলির । সচিন তেন্ডুলকরের একশো আন্তর্জাতিক সেঞ্চুরির পর সবচেয়ে বেশি শতরান করা ক্রিকেটার । দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে দুটি করে উইকেট পেয়েছেন মার্কো জানসেন, নান্দ্রে বার্গার, করবিন বস্কওট্টনিল বার্টমান

তিন ম্যাচের সিরিজে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।

(Feed Source: abplive.com)