Raj Nidimoru’s Ex-Wife: সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমোরুর বিয়ে নিয়ে গুজব ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে খবরের সিরোনামে। কিন্তু আলোচনা তুঙ্গে পৌঁছল, যখন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত, স্পষ্ট বার্তা দিলেন।
স্বাভাবিক ভাবেই এই পোস্ট আলোচনার জন্ম দিয়েছে
মুম্বই: সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমোরুর বিয়ে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে খবরের শিরোনামে। কিন্তু আলোচনা তুঙ্গে পৌঁছল, যখন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট বার্তা দিলেন। যদিও পোস্টটি সকলকে ভাবতে বাধ্য করে যে লেখাটা কাকে নিয়ে- রাজ-সামান্থা না কি গুজব যাঁরা ছড়াচ্ছেন তাঁদের জন্য!
রবিবার রাতে শ্যামলী একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন যেখানে লেখা ছিল, “ডেসপারেট পিপল ডু ডেসপারেট থিংস”। স্বাভাবিক ভাবেই এই পোস্ট আলোচনার জন্ম দিয়েছে, অনেক সোশ্যাল মিডিয়া ইউজার এটা সামান্থা এবং রাজের বিয়ে নিয়ে কটাক্ষ বলে মনে করছেন।
“উনি কি এটা বোঝাতে চেয়েছেন যে তাঁরা হতাশা থেকে বিয়ে করেছে? ধুর! এটা একটা ভুলভাল পোস্ট এবং একটা অন্ধকার চিন্তাভাবনা। আমার মনে হয় সব মানুষ পাগলামি করে- তাও প্রথমবার নয়,” একজন মন্তব্য করেছেন।
আর একজন লিখেছেন, “ওঁর জন্য আমার খুব খারাপ লাগছে, যে মানুষটা তোমার সঙ্গে ছিল যখন তুমি কেউ ছিলে না, সেই মানুষটাই তোমাকে প্রকৃত অর্থে ভালবাসে।”
সামান্থা-রাজ জুটি পেশাদারভাবে ‘দ্য ফ্যামিলি ম্যান’ এবং ‘সিটাডেল: হানি বানি’ সিরিজে একসঙ্গে কাজ করেছেন। রাজ এর আগে শ্যামলী দে-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। শ্যামলী একজন সহকারী পরিচালক, তিনি চলচ্চিত্র নির্মাতা রাকেশ ওমপ্রকাশ মেহরা এবং বিশাল ভরদ্বাজের সঙ্গে কৃতিত্বের সঙ্গে কাজ করেছেন। অন্য দিকে, সামান্থা এর আগে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।