Many Putins: একটি পুতিন দু’টি পুতিন তিনটি পুতিন…! কেন এই বহু পুতিনের মিছিল? ভারতে ক’জন পুতিন এলেন? নানা পুতিনের রহস্য জানলে…

Many Putins: একটি পুতিন দু’টি পুতিন তিনটি পুতিন…! কেন এই বহু পুতিনের মিছিল? ভারতে ক’জন পুতিন এলেন? নানা পুতিনের রহস্য জানলে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি একটি নতুন তদন্তে অভিযোগ করা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin) জনগণের সামনে উপস্থিত হওয়ার সময় নিজের প্রকৃত অবস্থান গোপন করার জন্য তিনটি প্রায় একই রকম দেখতে অফিস ব্যবহার করেন।

তদন্ত

তদন্ত বলছে, পুতিনকে কমপক্ষে তিনটি প্রায় অভিন্ন অফিসে দেখা গিয়েছে। এই অফিসগুলি মস্কোর কাছে নোভো-ওগারিওভো, কৃষ্ণ সাগরের উপকূলে সোচি এবং মস্কো থেকে প্রায় ২৫০ মাইল উত্তর-পশ্চিমে ভালদাই-এর সুরক্ষিত বাসভবনে রয়েছে। ৭০০টিরও বেশি ভিডিয়ো বিশ্লেষণ করে এটা জানা গিয়েছে! গবেষকরা ক্রেমলিন থেকে প্রকাশিত ৭০০টিরও বেশি ভিডিয়ো বিশ্লেষণ করে দেখেছেন, একটি ভিডিয়োতে পুতিন নোভো-ওগারিওভোতে রয়েছেন বলে দাবি করা হলেও, তিনি আসলে উপস্থিতি ভালদাইতে!

একসঙ্গে বহুস্থানে

গবেষকরা সূক্ষ্ম কিন্তু সামঞ্জস্যপূর্ণ কিছু বিষয় চিহ্নিত করেছেন। কী কী? যেমন থার্মোস্ট্যাটের নকশা, দরজার হাতলের পজিশন, দেওয়ালের সজ্জার নকশা ইত্যাদি! পুতিনের এক ভ্রমণ নথিতে দেখা গেছে যে, ক্রেমলিনের ক্যাপশনে যখন বলা হয়েছে পুতিন মস্কোর কাছে আছেন, তখন আসলে তিনি সোচি এবং ভালদাইতে!

ভ্রম

কেন পুতিনের এই নকলের সাধনা? অন্যকে বিভ্রান্ত করতে! পুতিনের এই একই সময়ে একাধিক জায়গায় থাকার তথ্য এবং তাঁর বিভিন্ন অফিসগুলি স্বয়ং পুতিনকে এবং ক্রেমলিনকে নিরাপত্তা, গোপনীয়তায় মুড়ে রাখার কৌশল। বা রাজনৈতিক কারণে পুতিনের অবস্থান আড়াল করার একটি উপায় দেয়। এর ফলে এমন একটি ধারণা তৈরি হয় যে তিনি তার সরকারি বাসভবন, কৃষ্ণ সাগরের অবকাশযাপন কেন্দ্র বা নির্জন ভালদাই কম্পাউন্ড যেখানেই থাকুন না কেন, ক্ষমতায় স্থিতিশীলতা বজায় থাকছেই।

(Feed Source: zeenews.com)