বোর্ডের চাপেই কি ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য হচ্ছেন রোহিত, বিরাট?

বোর্ডের চাপেই কি ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য হচ্ছেন রোহিত, বিরাট?

নয়াদিল্লি: এখনও পর্যন্ত ঠিক কতগুলো ম্য়াচে তাঁরা খেলবেন, তা নিশ্চিত নয়। কিন্তু ঘরোয়া ক্রিকেটে যে তাঁরা খেলবেন, তা মোটামুটি নিশ্চিত করে ফেলেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। বিসিসিআইয়ের তরফে তাঁদের ঘরোয়া ক্রিকেট খেলার জন্য বার্তা পাঠানো হয়েছিল, ২ অভিজ্ঞ ক্রিকেটারই রাজি হয়েছেন যে বিষয়ে। হয়ত বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যাবে বিরাট ও রোহিতকে। কিন্তু প্রশ্ন উঠছে যে, দুজনকে কি জোর করে খেলানো হচ্ছে? খেলতে বাধ্য করা হচ্ছে?

নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারতের পরবর্তী ওয়ান ডে সিরিজ। তার আগে আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বিজয় হাজারে ট্রফি। সেক্ষেত্রে লিগ পর্বে প্রত্যেকটি ম্য়াচেই ২ তারকা খেলতে পারবেন। তবে সূত্রের খবর, বিরাটকে নাকি দিল্লির জার্সিতে লিগের মাত্র ৩টি ম্যাচেই খেলতে দেখা যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, “ঘরােয়া ক্রিকেট খেলার জন্য বিরাট ও রোহিত কাউকেই জোর করা হয়নি। তবে দুজনেই বিজয় হাজারে ট্রফিতে খেলতে চেয়েছে নিজের থেকেই।”

আপাতত ভারতের হয়ে কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট খেলতে ব্যস্ত বিরাট কোহলি। দুই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার কোহলি কেবল ওয়ান ডেতেই খেলেন। সেই কারণেই তাঁকে আসন্ন বিজয় হাজারেতে খেলতে দেখা যাবে কি না, সেই নিয়ে না না জল্পনা-কল্পনা চলছিল। শেষমেশ তাতে কার্যত সিলমোহর পড়লদিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি অরুণ জেটলির বক্তব্য ধরে পিটিআই এমনটাই রিপোর্টে জানাচ্ছে। পিটিআইকে রোহন জেটলি জানান, ‘ওঁ বিজয় হাজারে ট্রফিতে খেলার জন্য নিজের সম্মতি দিয়েছেন। তবে কয়টা ম্যাচে ওঁ খেলবেন, সেটা এখনও নিশ্চিত নয়। ওঁর থাকাটা তো নিঃসন্দেহেই দিল্লি সাজঘরের জন্য দারুণ একটা উপলব্ধি হতে চলেছে।’ ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সর্বাধিক শতরান করা ক্রিকেটার হালেই নিজের ৫২তম ওয়ান ডে সেঞ্চুরিটি হাঁকিয়েছেন। সেই ফর্ম নিয়েই এবার ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে তাঁকে। সেই ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে শেষবার বিজয় হাজারেতে খেলেছিলেন কোহলি। তার দেড় দশক পর ফের একবার এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে কিং কোহলিকে

প্রোটিয়াদের বিরুদ্ধে রাঁচির পর রাইপুরে শতরান হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। প্রথম ম্য়াচে দল জিতলেও দ্বিতীয় ম্য়াচে হেরে যায় ভারত।

(Feed Source: abplive.com)