High Alert in Delhi: পুতিনের সফর, বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তি— সপ্তাহান্তের হাইপ্রোফাইল ইভেন্ট সামলাতে হাই অ্যালার্টে দিল্লি পুলিশ, ইন্টেলিজেন্স এজেন্সি। দিল্লি জুড়ে শুরু অতিরিক্ত নজরদারি।
দিল্লি পুলিশ।
নয়াদিল্লি: পুতিনের সফর, বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তি— সপ্তাহান্তের হাইপ্রোফাইল ইভেন্ট সামলাতে হাই অ্যালার্টে দিল্লি পুলিশ, ইন্টেলিজেন্স এজেন্সি। দিল্লি জুড়ে শুরু অতিরিক্ত নজরদারি।
নভেম্বরের দিল্লি বিস্ফোরণের পরই দিল্লির নিরাপত্তায় বিশেষ জোর দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। ডিসেম্বরের প্রথম সপ্তাহের একের পর এক ইভেন্ট নজরদারি বাড়িয়েছে আরও কয়েক গুণ। আজ সন্ধ্যাতেই দিল্লিতে আসছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। আগামীকাল রাত পর্যন্ত রাজধানীতে একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। আর তারপরই বাবরি মসজিদ ধ্বংস বার্ষিকী। একাধিক সংগঠনের তরফে বাবরি মসজিদ ধ্বংস বার্ষিকী পালনের ঘোষণা করা হয়েছে।
(Feed Source: news18.com)