জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুতিনের ভারত সফরের (Putin India Visit) আগে জোর চর্চায় রুশ রাষ্ট্রপতির পাঁচ স্তরীয় নিরাপত্তা বেষ্টনী (Vladimir Putin five layer Security)। বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, সন্ধ্যায় ২ দিনের সফরে ভারতে আসছেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। আর পুতিনের সফর ঘিরে তাই এখন সাজ সাজ রব। চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। পুতিনের নিরাপত্তা রক্ষীকে (Vladimir Putin Security) হতে হয় ৫.৮-৬.২ ফিট লম্বা। ওজন হতে হয় ৭৫ থেকে ৯০ কেজির মধ্যে। বিভিন্ন বিদেশি ভাষায় চোস্ত হতে হয়। ৩৫ বছরের বেশি বয়সী কেউ পুতিনের দেহরক্ষী হতে পারেন না। রুশ রাষ্ট্রপতির ব্যক্তিগত মুহূর্তেও উপস্থিত থাকেন দেহরক্ষী। জানা যায়, বডিগার্ড নিয়েই বাথরুমে যান পুতিন (Putin Bathroom visit with bodyguard)! এমনকি পুতিন যে মলত্যাগ করেন, তাও একটি স্যুটকেস বন্দি করে রাশিয়ায় পাঠানো হয়। যাতে শত্রুপক্ষ রুশ রাষ্ট্রপতির স্বাস্থ্য সম্বন্ধে কোনও তথ্য জানতে না পারেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সর্বদাই পাঁচ স্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে থাকেন (Vladimir Putin five layer Security)। এর মধ্যে রয়েছে বুলেটপ্রুফ ব্রিফকেস, উচ্চ প্রযুক্তির অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত দেহরক্ষী, একই রকম দেখতে ব্যক্তি ও খাবারের স্বাদ গ্রহণকারী ব্যক্তি। পুতিন যখন জনসমক্ষে বের হন, তখন তাঁকে ঘিরে থাকে পাঁচ স্তরের নিরাপত্তা বেষ্টনী। প্রথম স্তরে থাকেন তাঁর ব্যক্তিগত দেহরক্ষী। দ্বিতীয় স্তরটি থাকে ভিড়ের মাঝখানে, অর্থাৎ কিছু নিরাপত্তা কর্মী ভিড়ের মধ্যে লুকিয়ে থাকেন। তৃতীয় স্তরের নিরাপত্তা বলয়টি পুতিনকে তাঁর দেহরক্ষীদের সঙ্গে ঘিরে রাখে। চতুর্থ, কাছাকাছি ছাদে স্নাইপার মোতায়েন করা হয়। সেইসঙ্গে পঞ্চম, পুতিনের নিরাপত্তার জন্য হাই-টেকনোলজির জ্যামার, ড্রোন, এআই মনিটরিং এবং ফেসিয়াল রিকগনিশন ক্যামেরাও মোতায়েন করা হয়েছে।
সেইসঙ্গে পুতিন যে হোটেলে থাকবেন সেটিও পুরোপুরি স্যানিটাইজ করা হয়েছে (Putin India Visit)। রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তারা পুতিনের ভ্রমণের নির্ধারিত স্থানগুলিতে তল্লাশি চালাচ্ছেন। এছাড়াও সম্ভাব্য আকস্মিক গন্তব্যস্থলগুলির একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। সেই এলাকাগুলিও স্ক্যান করা হচ্ছে। পুতিনের সফরের আগে বেশ কয়েকটি গোপন দল কয়েক মাস আগে থেকে তাঁর গন্তব্যস্থল জরিপ করতে শুরু করে। জনসাধারণের প্রতিক্রিয়া মূল্যায়ন করে। পাশাপাশি সফরকালে ওই এলাকায় খারাপ আবহাওয়া বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা আছে কিনা তাও খতিয়ে দেখেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে নামবেন পুতিন (Putin India Visit)। সূত্রের খবর, রাশিয়ার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে নৈশভোজে অংশ নেবেন। পরের দিন রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। শুক্রবার তাঁর রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ পরিদর্শন করার কথা রয়েছে। এরপর পুতিন হায়দরাবাদ হাউসে শীর্ষ সম্মেলন এবং ভারত মণ্ডপে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত একটি ভোজসভাতেও অংশগ্রহণ করার কথা রয়েছে পুতিনের।
(Feed Source: zeenews.com)
