Fake Voter in SIR: ভোটার তালিকায় অমিতাভ বচ্চনের নাম! SIR ভেরিফিকেশনে ঠিকানায় পৌঁছতেই চক্ষু চড়কগাছ BLO-র…

Fake Voter in SIR: ভোটার তালিকায় অমিতাভ বচ্চনের নাম! SIR ভেরিফিকেশনে ঠিকানায় পৌঁছতেই চক্ষু চড়কগাছ BLO-র…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপ্রদেশে ভোটার তালিকা সংশোধন ও অসঙ্গতি চিহ্নিত করার জন্য শুরু হওয়া এসআইআর (SIR) ভেরিফিকেশন ড্রাইভে একের পর এক চমক সামনে আসছে। এবার তো প্রশাসনকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এবার ঝাঁসির একটি ছোট এলাকার স্থানীয় ভোটার তালিকায় পাওয়া গেল বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং তাঁর বাবা প্রয়াত হরিবংশ রাই বচ্চনের নাম। প্রশ্ন উঠেছে, কীভাবে এত হাই-প্রোফাইল নামগুলি সংশোধনের জন্য তৈরি করা তালিকায় প্রবেশ করল।

রেকর্ড অনুযায়ী, অমিতাভ বচ্চনের নাম ওর্ছা গেট এলাকার খুশিপুরা ভোটার তালিকায় রয়েছে। সেখানে তাঁর বাড়ির নম্বর ৫৪। তালিকা অনুসারে, বর্তমানে ৮২ বছর বয়সী এই অভিনেতাকে ৭৬ বছর বয়স্ক হিসেবে দেখানো হয়েছে এবং দাবি করা হয়েছে যে তিনি ২০০৩ সালে ভোটও দিয়েছেন।

অফিসাররা আরও বেশি অবাক হন যখন স্থানীয়দের যখন কথা বলেন। একটি নিউজ চ্যানেল সেই এলাকায় গেলে বাসিন্দারা বলেন, “আমরা অমিতাভ বচ্চনকে শুধু সিনেমাতেই দেখেছি।” সেখানে বসবাসকারী কেউ কখনও এই অভিনেতাকে সামনাসামনি দেখেননি, তাঁকে স্থানীয় বাসিন্দা হিসেবে তো চিনতেই পারেননি।

দৈনিক ভাস্কর-এর একটি প্রতিবেদনে আরও একটি অদ্ভুত তথ্য প্রকাশ করা হয়েছে। ওই একই বাড়ির নম্বরে সুরেন্দ্র কুমার (৭৬) নামে আরেক বাসিন্দারও নাম রয়েছে। তালিকায় ক্রমিক সংখ্যা ৫৪৩ এবং ৫৪৪-এ পরপর এই দু’জনের নামই রয়েছে।

তবে সবচেয়ে বড় চমক আসে যখন কর্তৃপক্ষ সেই বাড়িতে যান। সেখানে ৫৪ নম্বর কোনো বাড়িই নেই, সেই জায়গাটি আসলে একটি মন্দির। এই আবিষ্কারের পর বিভ্রান্তি আরও বেড়ে যায়। অমিতাভের নাম ঘিরে তৈরি হয় চাঞ্চল্য। ভুল তথ্য কীভাবে তালিকায় অন্তর্ভুক্ত হল এবং কেন যাচাই প্রক্রিয়া এত বড় অসঙ্গতি ধরতে ব্যর্থ হল, তা নিয়ে দ্রুত একটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

(Feed Source: zeenews.com)