)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সর্বকালের অন্যতম সেরা পেসারদের তালিকা বেশ দীর্ঘ। তবে নিশ্চিত ভাবেই সেখানে জ্বলজ্বল করছে দুই জোরে বোলার মিচেল স্টার্ক (Mitchell Starc) ও ওয়াসিম আক্রমের (Wasim Akram) নাম। পাক কিংবদন্তি অতীত, আর অজি মহারথী বর্তমান। স্টার্ক সম্প্রতি ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে সোনার হরফে নিজের নাম লিখিয়েছেন। আক্রমের গদি ছিনিয়ে মসনদে এসেছেন স্টার্ক। তবে সিংহাসনে বসেও স্টার্ক বলে দিলেন, তাঁর মতে আক্রম আজও সেরা!
স্টার্ক ছাপিয়ে গিয়েছেন আক্রমকে
চলতি ৫ ম্যাচের অ্যাশেজ়ে সিরিজের দ্বিতীয় টেস্টে চলছে। যা গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ব্রিসবেনে। দিন-রাতের গোলাপি বলের টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে, বেন ডাকেট (০) এবং অলি পোপ (০) ও হ্যারি ব্রুকের (৩১) উইকেট নেওয়ার পরেই স্টার্ক ইতিহাস লিখেছেন। টেস্ট ক্রিকেটে বাঁ-হাতি পেসার হিসেবে এখন সর্বাধিক উইকেটশিকারি স্টার্ক। এর আগে এই নজির ছিল আক্রমের। স্টার্ক ১০২ ম্যাচে ৪১৫ উইকেট নিয়েছেন। আর আক্রম ৪১৪ উইকেট নিয়েছিলেন ১০৪ ম্যাচে। স্টার্ক খেলার পর কথা বলেছেন তাঁর রেকর্ড নিয়ে।
স্টার্ক-আক্রম
স্টার্ক বললেন, ‘আমি পরে এটা নিয়ে ভাবব। ওয়াসিম এখনও সেরা বাঁ-হাতি বোলার, আমার মনে হয় ও এখনও আমার চেয়ে ভালো। গোলাপী বলে আমার সাফল্য নিয়ে সবসময় জিজ্ঞাসা করা হয়। আমি এখনও জানি না। এটা আসলে ঠিক কী। আমার কাছে এটা এখনও সাদা বলের মতোই। সফট বল ছিল। ইয়র্কশায়ারের কয়েকজন খেলোয়াড়, রান এবং উইকেট। জো সেখানে ভালো ব্যাট করেছিব। বেশ কঠিন ছিল ক্রিকেট খেলা। আমার মনে বল একবার নরম হয়ে গেলে, সেখান থেকে রান তোলা মোটেই সহজ নয়। নরম থাকাকালীন বল করাও সহজ নয় যদিও। সঠিক টেস্ট ক্রিকেট। গোলাপী বলে খেলা ৩২০ রানে ৯। দিনের শেষে বেশ ভালো টেস্ট ক্রিকেট।’ আক্রমই সবার আগে স্টার্ককে শুভেচ্ছা জানিয়ে ছিলেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছিলেন,’সুপার স্টার্ক! তোমার জন্য গর্বিত বন্ধু। আমার উইকেটের সংখ্যা অতিক্রম করাটা কেবল সময়ের ব্যাপার ছিল। ভালো থেকো এবং উড়তে থাকো।’
বাঁ-হাতি পেসার হিসেবে টেস্টে সর্বাধিক উইকেট
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) – ১০২ ম্যাচে ৪১৫ উইকেট
ওয়াসিম আকরাম (পাকিস্তান) – ১০৪ ম্যাচে ৪১৪ উইকেট
চামিণ্ডা ভাস (শ্রীলঙ্কা) – ১১১ ম্যাচে ৩৫৫ উইকেট
ট্রেন্ট বোল্ট (নিউ জিল্যান্ড) – ৭৮ ম্যাচে ৩১৭ উইকেট
মিচেল জনসন (অস্ট্রেলিয়া) – ৭৩ ম্যাচে ৩১৩ উইকেট
জাহির খান (ভারত) – ৯২ ম্যাচে ৩১১ উইকেট
(Feed Source: zeenews.com)
