ডাক্তার থেকে ছাত্রী! টানা তিনদিন বিমান বাতিলের জেরে বিপাকে কলকাতায় আটকে হাজার হাজার যাত্রী! এয়ারপোর্টেই অসুস্থ হয়ে পড়ছেন অনেকে!

ডাক্তার থেকে ছাত্রী! টানা তিনদিন বিমান বাতিলের জেরে বিপাকে কলকাতায় আটকে হাজার হাজার যাত্রী! এয়ারপোর্টেই অসুস্থ হয়ে পড়ছেন অনেকে!

ইন্ডিগোর একের পর বিমান বাতিলের জেরে বিপাকে পড়েছেন বহু যাত্রী। তাঁদের মধ্যে একজন ডাক্তার জামশেদপুর থেকে কলকাতা এসেছিলেন বিমান ধরে বেঙ্গালুরু ফেরার জন্য। তিনি জানান, আগামীকাল অফিসে তাঁর গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।

বিমান বিপাকের জেরে আটকে হাজার হাজার যাত্রীরা

কলকাতা: ইন্ডিগোর একের পর বিমান বাতিলের জেরে বিপাকে পড়েছেন বহু যাত্রী। তাঁদের মধ্যে একজন ডাক্তার জামশেদপুর থেকে কলকাতা এসেছিলেন বিমান ধরে বেঙ্গালুরু ফেরার জন্য। তিনি জানান, আগামীকাল অফিসে তাঁর গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। কিন্তু, আজকে কিছুক্ষণ আগে বিমান বাতিলের খবর জানানো হয়েছে। অন্য বিমানের ভাড়া প্রায় পঞ্চাশ হাজার টাকা। কীভাবে যাবেন বুঝতে পারছেন না।