Masjid Memorial in Hydrabad: মুর্শিদাবাদে মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন, ওদিকে হায়দরাবাদে অন্য এক কাণ্ড…

Masjid Memorial in Hydrabad: মুর্শিদাবাদে মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন, ওদিকে হায়দরাবাদে অন্য এক কাণ্ড…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর উপরে জেলার বহু দলীয় নেতা ক্ষুব্ধ। তবে  শিলান্যাসের দিন তিনি লোকজন জোগাড় করতে পেরেছিলেন। বিধানসভা ভোটের আগে এনিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে বাবরি ধ্বংসের এতদিন পর মুর্শিদাবাদে বাবরি কেন?

মুর্শিদাবাদে যখন বাবরি মসজিদ তৈরি করবেন বলে পণ করেছেন হুমায়ুন কবীর তখন হায়দরাবাদের এক মুসলিম সংগঠন ঘোষণা করেছে তারা বাবরি ধ্বংসের উপরে একটি মেমোরিয়াল তৈরি করবে হায়দরাবাদে। সেখানে ওই মেমোরিয়ালের পাশাপাশি থাকবে বিভিন্ন সামাজসেবামূলক প্রতিষ্ঠান।

গ্রেটার হায়দরাবাদে ওই মেমোরিয়াল তৈরির কথা ঘোষণা করেছেন ‘তেহরিক মুসলিম সাবান’ নামে একটি সংগঠনের প্রেসিডেন্ট মুস্তাক মালিক। গত ৬ ডিসেম্বর বাবরি ধ্বংসের ৩৩ বছর পূর্তি উপলক্ষ্যে হওয়া এক অনুষ্ঠানে ওই ঘোষণা করেন তিনি।

মালিক এদিন বলেন, প্রতি বছর নিয়ম করে বাবরি ধ্বংসের বার্ষিকী পালন করা হয়। এবছরও তা হয়েছে। ওই অনুষ্ঠানে ঠিক হয়েছে গ্রেটার হায়দরাবাদে বাবরি মসজিদের উপরে একটি মেমোরিয়াল তৈরি করা হবে। ওই চত্বরে থাকবে বেশকিছু সামাজিক সংস্থা। আমরা খুব শীঘ্রই ঘোষণা করব, কোথায় ও কীভাবে ওই মেমোরিয়াল তৈরি করা হবে।

উল্লেখ্য, ১৯৯২ সালে বাববি মসজিদ ধ্বংস হয়। এনিয়ে গোটা দেশে প্রবল অশান্তির সৃষ্টি হয়েছিল। সেই স্মৃতি পেরিয়ে অনেক এগিয়ে গিয়েছে দেশ। আদালতের নির্দেশে বাবরি মসজিদের জায়গায় তৈরি হয়ে গিয়েছে রাম মন্দির। তার পর এনিয়ে ফের বিতর্ক উস্কে দিতে চাইছেন হুমায়ুন কবীর। হায়দরাবাদে আবার নেওয়া হচ্ছে অন্য উদ্যোগ।

হায়দরাবাদে এতদিন পর বাবরি মসজিদের মেমোরিয়াল তৈরির মাধ্যে দিয়ে কি ঘোলা জল মাছ ধরতে চাইছে  তেহরিক মুসলিম সাবান? এনিয়ে সংগঠনের প্রেসিডেন্ট মুস্তাক মালিক বলেন, বাবরি নিয়ে যা হচ্ছে তা প্রোপাগান্ডার। বাবরকে নিয়ে কারও কোনও মাথাব্যথা নেই। মসজিদ নিয়ে মানুষ ভাবে। মসজিদ নিয়ে যা হচ্ছে তা দেশে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য।

এদিকে, নতুন দল তৈরির কথা আগেই বলেছেন হুমায়ুন কবীর। মুর্শিদাবাদে বাবরি মসদিজের শিলান্য়াস করে এখন হুমায়ুন বলছেন, আমার দল মানুষের জন্য হবে। বাম জমানায় মুসলিমরা কিছুই পায়নি। তাদের ব্যবহার করা হয়েছে। একই জিনিস চলছে মমতা বন্দ্যোপাধ্যায় আমলেও। কিছু ইমাম মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁবেদারি করে। কালকে নাখোদা মসজিদের ইমাম বকলমে ইমাম সেজেছেন। তার আত্মীয়রা কলকাতায় ব্যবসা করছে। তিনি বলছেন মমতা প্রধানমন্ত্রী হবেন। মমতার প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা আগে নিজের পদটা আটকে দেখান। মুর্শিদাবাদে ঝান্ডা ধরার লোক থাকবে না।

(Feed Source: zeenews.com)