Indian Origin youth flashing women doctors: বিদেশি মহিলা ডাক্তারদের ঘনিষ্ঠ হতে ক্লিনিকেই চরম নোংরামি ভারতীয় যুবকের! পরীক্ষা করতে যেতেই যৌনাঙ্গ প্রদর্শন…

Indian Origin youth flashing women doctors: বিদেশি মহিলা ডাক্তারদের ঘনিষ্ঠ হতে ক্লিনিকেই চরম নোংরামি ভারতীয় যুবকের! পরীক্ষা করতে যেতেই যৌনাঙ্গ প্রদর্শন…

 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোগী সেজে ক্লিনিকে গিয়ে মহিলা ডাক্তারদের সঙ্গে অভব্য আচরণ। তাদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা। এমনকি তাদের যৌনাঙ্গ প্রদর্শনও!

ক্লিনিকে গিয়ে মহিলা ডাক্তারদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত এক যুবক। অভিযোগ, প্রতিবারই অভিযুক্ত নিজেকে রোগী হিসেবে পরিচয় দিয়ে ক্লিনিকে ঢুকত। তারপরই শুরু করত নোংরামি। ২০২৫ সালে মিসিসাগায় একাধিক ক্লিনিকে মহিলা ডাক্তারদের সঙ্গে অশ্লীল আচরণ করে  ২৫ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ওই যুবক।

নাম বৈভব। কানাডার ব্র্যাম্পটনের বাসিন্দা বৈভব। পুলিস সূত্রে খবর, নিজের সম্পর্কে মিথ্যে পরিচয়ও দিত বৈভব। পিল রিজিওনাল পুলিস (পিআরপি) নিশ্চিত করেছে যে মিসিসাগায় একাধিক ক্লিনিকে ডাক্তার সহ মহিলা চিকিৎসা কর্মীদের সামনে প্যান্টের চেইন খুলে যৌনাঙ্গ প্রদর্শন করে সে। মহিলা ডাক্তার থেকে চিকিৎসা কর্মীদের ঘনিষ্ঠ হওয়ার জন্য সে নিজের সম্পর্কে মিথ্যে রোগের কথা বলত। এমনকি একটি মিথ্যে পরিচয়ও ব্যবহার করে।

তদন্তকারীদের মতে, ২০২৫ সালের বেশ কয়েক মাস ধর চলছিল এই আচরণ ও নোংরামো। যখনই মহিলা ডাক্তার বৈভবকে পরীক্ষা করতে যেতেন, তখনই বৈভব তাঁর শারীরিক সংস্পর্শে আসার চেষ্টা করতেন। অস্বস্তিকর কৌশল অবলম্বন করতেন। এককথায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতেন। অভিযুক্ত বৈভব ক্লিনিকের কর্মী এবং ডাক্তারদের কাছে নিজেকে “আকাশদীপ সিং” বলেও পরিচয় দেয়। 

ব্র্যাম্পটনের বাসিন্দা বৈভবকে ৪ ডিসেম্বর হেফাজতে নেওয়া হয়েছে। পুলিস তার বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের অভিযোগ এনেছে। যার মধ্যে রয়েছে পাবলিক প্লেসে অশ্লীল আচরণ, সুবিধা অর্জনের উদ্দেশ্যে পরিচয় জালিয়াতি, পরিচয়পত্র লুকিয়ে রাখা। তদন্তকারীদের মতে ভুক্তভোগীর সংখ্যা বর্তমানে শনাক্তকৃতদের চেয়ে অনেক বেশি হতে পারে। কারণ কিছু মহিলা কর্মী এখনও তাদের ঘটনাগুলি রিপোর্ট করেননি।

(Feed Source: zeenews.com)