Fire in Stadium WATCH: ক্লাবের ম্যাচ চলছিল! ৩২০০ আসনের স্টেডিয়াম মুহূর্তে পুড়ে ছাই! ক্ষোভ মেটালেন সমর্থকেরা, রইল ভিডিয়ো…

Fire in Stadium WATCH: ক্লাবের ম্যাচ চলছিল! ৩২০০ আসনের স্টেডিয়াম মুহূর্তে পুড়ে ছাই! ক্ষোভ মেটালেন সমর্থকেরা, রইল ভিডিয়ো…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খেলার মাঠে বিশৃঙ্খলা নতুন কিছু নয়। নিছক মারামারি, গুঁতোগুঁতি থেকে ভাঙচুর পর্যন্ত হয়েই থাকে। পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন অতীতে বহুবার। আর আগুন? হ্যাঁ, আগুনও ঘটনার কেন্দ্রে থেকেছে, এমনও বহুবার হয়েছে। আর এবার ফিনল্যান্ডে (Finland) যা হল, তা সাংঘাতিক। গোটা স্টেডিয়াম (Fire in Stadium) পুড়িয়ে দিল সমর্থকেরা। আগুনে পুড়ে যাওয়া সেই স্টেডিয়ামের (stadium burned to ground) ভয়ংকর ভিডিয়ো অচিরেই ভাইরাল!

হাসি-কান্না-আগুন

প্রিয় দলের ব্যর্থতায় অনেকেই কাঁদে। কেউ প্রচণ্ড ক্ষুদ্ধ হয়। কেউ মনের ঝাল মেটান সমালোচনা করে। কিন্তু, কে জানত, ক্লাবের বাজে পারফরম্যান্সে ক্ষিপ্ত হয়ে স্টেডিয়ামে অগ্নিসংযোগও করে বসেন সমর্থকেরা? হ্যাঁ, এমনই ঘটেছে।  ফিনল্যান্ডের অন্যতম সফল এক ক্লাবের কিশোর সমর্থকেরা এমনই ভয়ংকর কাণ্ড করেছে।

 ১৫ বছরের নীচে

ঘটনাটি গত রবিবারের। ফিনল্যান্ডের শীর্ষ স্তরের লিগ ভেইক্কাউসলীগার ক্লাব এফসি হাকার একটি স্ট্যান্ড আগুন পুরো ধংসস্তুপে পরিণত হয়। ফিনল্যান্ডের পুলিস জানিয়েছে, রবিবার সন্ধ্যায় ভ্যালকেয়াকোস্কির টেহটান কেন্ট্টা স্টেডিয়ামে অগ্নিকাণ্ডের সময় তিনজন কিশোর উপস্থিত ছিল, যাদের প্রত্যেকের বয়স ১৫ বছরের নীচে। হেলসিঙ্কির প্রায় ১৫০ কিলোমিটার উত্তরে ঘটনা ঘটেছে। তিন কিশোরের একজন স্বীকার করেছে, সে এমন একটি বস্তু জ্বালিয়েছে, যা থেকে ওই আগুনের সূত্রপাত ঘটে। সন্ধ্যা আটটার দিকে আগুন ধরে এবং দ্রুত কাঠের কাঠামোতে তা ছড়িয়ে পড়ে।  ১৯৩২ সালে নির্মিত ৩২০০ আসনের স্টেডিয়ামের ৪০০ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্ট্যান্ডটি পুড়ে যায়।

নেমে যায় ক্লাব

ফিনল্যান্ডের লিগের অন্যতম সফল ক্লাব এফসি হাকা। ১৯৩৪ সালের প্রতিষ্ঠার পর থেকে নটি ফিনিশ চ্যাম্পিয়নশিপ এবং ১২টি কাপ জিতেছে তারা। তবে চলতি মৌসুমে হাকার পারফরম্যান্স হতাশাজনক। আগুনের ঘটনা ঘটে কিছু সপ্তাহ পরে, যখন ক্লাবটি ফিনল্যান্ডের শীর্ষ স্তরের ভেইককাউসলীগা থেকে দ্বিতীয় ডিভিশনে নেমে যায়।

নাবালক

অবশ্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েও বয়সের কারণে পার পেয়ে যাচ্ছে ওই তিন কিশোর। তবে এই ঘটনার তদন্ত চলছে। ফিনিশ আইনে ১৫ বছরের নীচের কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। এফসি হাকার চেয়ারম্যান মার্কো ল্যাকসোনেন বলেছেন, ক্ষতি এখনও হিসাব করা হয়নি, তবে তা ব্যাপক হবে।

(Feed Source: zeenews.com)