High On Mushrooms: মাশরুমের নেশায় ‘হাই’! মাঝ-আকাশেই বিমানের ইঞ্জিন বন্ধ করে দিলেন পাইলট! তারপর…

High On Mushrooms: মাশরুমের নেশায় ‘হাই’! মাঝ-আকাশেই বিমানের ইঞ্জিন বন্ধ করে দিলেন পাইলট! তারপর…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাশরুমের নেশার ঘোর! মাঝ আকাশেই বিমানের ইঞ্জিন বন্ধ করে দিলেন আলাস্কা এয়ারলাইন্সের পাইলট! অফ-ডিউটি সেই পাইলটের কথায় তিনি মাশরুমের নেশায় ‘হাই’ হয়ে গিয়েছিলেন তখন। দু’দিন আগে খাওয়া “ম্যাজিক মাশরুম”-এর প্রভাব তিনি তখনও একটা ঘোরের মধ্যে ছিলেন।

সেইসঙ্গে তিনি পর্যাপ্ত ঘুমের অভাবেও ভুগছিলেন। অফ-ডিউটি ছিলেন। “ম্যাজিক মাশরুম”-এর নেশায় তিনি ৮৩ জন যাত্রী ও ক্রু নিয়ে ফ্লাইং একটি আলাস্কা এয়ারলাইন্সের বিমানের ইঞ্জিন মাঝ আকাশেই বন্ধ করে দেন। দুর্ঘটনা ঘটানোর চেষ্টার অভিযোগে ইতিমধ্যেই অভিযুক্ত করা হয়েছে এমারসন নামে ওই অফ ডিউটি পাইলটকে।

সিয়াটল থেকে সান ফ্রান্সিসকো যাচ্ছিল বিমানটি। জোসেফ এমারসন ককপিটের জাম্প সিটে বসে ছিলেন। হঠাৎ তিনি ছাদের প্যানেলে থাকা ইঞ্জিনের দুটি জরুরি শাট-অফ হ্যান্ডেলের উপর ঝাঁপিয়ে পড়েন। সেগুলো টেনে নামাতে শুরু করেন। ঘটনাটি ঘটে অক্টোবর ২০২৩-এ। আলাস্কা এয়ারলাইন্সের সহযোগী সংস্থা হরাইজন এয়ার পরিচালিতএমব্রায়ার E75 আঞ্চলিক জেটে।

সম্প্রতি ওই ফ্লাইটের একটি ককপিট অডিও অনলাইনে প্রকাশ পেয়েছে। যেখানে এমারসনের ইঞ্জিন বন্ধ করার চেষ্টার মুহূর্তটি ধরা পড়েছে। অডিওতে শোনা যাচ্ছে অন-ডিউটি পাইলট এমারসনকে জিজ্ঞেস করছেন, কী হয়েছে? কী করছ তুমি? যার উত্তরে এমারসন বলেন, ‘তিনি বাড়ি যেতে চান।’ এরপর ধস্তাধস্তির শব্দ ও গালিগালাজও শোনা যায়।

এই পরিস্থিতিতে অন-ডিউটি পাইলট হাঁফাতে হাঁফাতে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। ATC-কে তিনি জানান, “হরাইজন, আমাদের জরুরি অবতরণ দরকার। ইঞ্জিন বন্ধ করার চেষ্টা করছে অফ ডিউটি পাইলট। এখনই আমাদের সরাসরি পোর্টল্যান্ডে যেতে হবে।”

কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন ‘অফ-ডিউটি’ পাইলট ককপিটে ছিলেন?

ফ্লাইটটি পুরো ভর্তি থাকায় এমারসন ককপিটের জাম্প সিটে বসেছিলেন। তিনি ইঞ্জিনের যে দুটি জরুরি শাট-অফ হ্যান্ডেল টেনেছিলেন, সেগুলো আসলে বিমানে আগুন লাগলে জ্বালানি সরবরাহ বন্ধ করার জন্য ব্যবহৃত হয়। এমারসন বলেছেন, তিনি যেন স্বপ্ন দেখছিলেন! ডিসোসিয়েটিভ অবস্থায় ছিলেন! ভেবেছিলেন, হ্যান্ডেল টানলে তিনি জেগে উঠবেন!

মাত্র ৩ সেকেন্ডের ঘটনা! বিমান বিপন্ন করা এবং ৮৩ জনকে বিপদের মুখে ফেলার অভিযোগে এমারসনের জেল হয়। করা হয় জরিমানাও।

(Feed Source: zeenews.com)