High On Mushrooms: মাশরুমের নেশায় ‘হাই’! মাঝ-আকাশেই বিমানের ইঞ্জিন বন্ধ করে দিলেন পাইলট! তারপর…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাশরুমের নেশার ঘোর! মাঝ আকাশেই বিমানের ইঞ্জিন বন্ধ করে দিলেন আলাস্কা এয়ারলাইন্সের পাইলট! অফ-ডিউটি সেই পাইলটের কথায় তিনি মাশরুমের নেশায় ‘হাই’ হয়ে গিয়েছিলেন তখন। দু’দিন আগে খাওয়া “ম্যাজিক মাশরুম”-এর প্রভাব তিনি তখনও একটা ঘোরের মধ্যে ছিলেন। সেইসঙ্গে তিনি পর্যাপ্ত ঘুমের অভাবেও ভুগছিলেন। অফ-ডিউটি ছিলেন। “ম্যাজিক মাশরুম”-এর নেশায় তিনি ৮৩ জন যাত্রী ও ক্রু নিয়ে ফ্লাইং একটি আলাস্কা এয়ারলাইন্সের বিমানের ইঞ্জিন মাঝ আকাশেই বন্ধ করে দেন। দুর্ঘটনা ঘটানোর চেষ্টার অভিযোগে ইতিমধ্যেই অভিযুক্ত করা হয়েছে এমারসন…

