Education: দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার একটি বড় অংশকে একটিই নিয়ন্ত্রক সংস্থার অধীনে নিয়ে আসার পথে এগোচ্ছে তারা।
উঠে যাবে ইউজিসি-সহ তিন প্রতিষ্ঠান?
কলকাতা: জাতীয় শিক্ষানীতিতে এই প্রস্তাব আগেই দেওয়া হয়েছিল। এবার সেই পথেই এগোতে চাইছে কেন্দ্রীয় সরকার। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার একটি বড় অংশকে একটিই নিয়ন্ত্রক সংস্থার অধীনে নিয়ে আসার পথে এগোচ্ছে তারা।
দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় পৃথক পৃথক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি যেমন রয়েছে, তেমনই আছে সর্বভারতীয় প্রযুক্তি শিক্ষা সংসদ এআইসিটিই এবং জাতীয় শিক্ষক প্রশিক্ষণ সংসদ এনসিটিই-ও। নয়া বিলে এই তিন প্রতিষ্ঠানের অবলুপ্তি ঘটিয়ে সর্বভারতীয় স্তরে উচ্চশিক্ষার জন্য একটিই নিয়ন্ত্রক সংস্থা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
(Feed Source: news18.com)