
রাজীব চক্রবর্তী: সর্বভারতীয় রাজনীতিতে ফের উজ্জ্বল বাংলা। শ্রমিক স্বার্থ, নারী উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের লড়াইকে সংসদের অন্দরে বলিষ্ঠভাবে তুলে ধরার স্বীকৃতি হিসেবে ‘বর্ষসেরা মহিলা সাংসদ’ (রাজ্যসভা) সম্মানে ভূষিত হলেন তৃণমূল কংগ্রেসের (AITC) সাংসদ দোলা সেন (AITC Rajyasabha Member Dola Sen)। আর এই সুবাদেই ফের তৃণমূলের মুকুটে নতুন পালক। বুধবার নয়াদিল্লির (New Delhi) নতুন মহারাষ্ট্র সদনে আয়োজিত ‘লোকমত সংসদীয় পুরস্কার ২০২৫’ (Lokmat Perliamentary Award 2025) অনুষ্ঠানে তাঁর হাতে এই মর্যাদাপূর্ণ সম্মান তুলে দেওয়া হয়।
সম্মান প্রদান
প্রতি বছর সংসদের উভয় কক্ষের সদস্যদের কাজের মূল্যায়ন করে লোকমত গোষ্ঠীর পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করা হয়। এ দিন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি বি আর গাভাই, (B R Gavai) দোলা সেনের হাতে পুরস্কার তুলে দেন। তৃণমূলের এই লড়াকু নেত্রীর পাশাপাশি বিজেপির লোকসভা সাংসদ সঙ্গীতা কুমারী সিং দেও-কেও যৌথভাবে এই বিভাগে সম্মানিত করা হয়েছে। এছাড়া মহিলা ও সামাজিক উন্নয়ন সংক্রান্ত বিতর্কে সক্রিয় অংশগ্রহণের জন্য দোলা সেনকে একটি বিশেষ প্রশংসাপত্রও দেওয়া হয়।
কেন এই সম্মান?
বিচারক মণ্ডলীর মতে, দোলা সেন তাঁর সংসদীয় জীবনে শ্রমিকদের অধিকার রক্ষা, লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং সামাজিক ন্যায়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ধারাবাহিক ও তথ্যভিত্তিক বক্তব্য রেখেছেন। সংসদীয় শালীনতা বজায় রেখে সত্যের ওপর ভিত্তি করে জনস্বার্থ সংশ্লিষ্ট প্রশ্ন উত্থাপনে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য। পুরস্কার গ্রহণের পর আবেগপ্রবণ দোলা সেন বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমি দেশের মানুষ এবং বিশেষ করে আমার রাজ্যের মানুষের কাছে কৃতজ্ঞ। তাঁদের আশীর্বাদ ও অনুপ্রেরণাতেই আমি সাধারণ মানুষের কথা সংসদে তুলে ধরতে পারি।”
অন্যান্য বিজেতা ও বিচারক মণ্ডলী
এ বারের লোকমত সংসদীয় পুরস্কারে মোট আটটি বিভাগে সম্মাননা প্রদান করা হয়েছে। সেরা নবাগত মহিলা সাংসদ হিসেবে সমাজবাদী পার্টির ইকরা চৌধুরী এবং রাজ্যসভার মনোনীত সাংসদ সুধা মূর্তিকে পুরস্কৃত করা হয়েছে। শিক্ষা, সংস্কৃতি এবং সমাজকল্যাণমূলক কাজে সুধা মূর্তির অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়।
পুরস্কারের বিচারক প্যানেলের নেতৃত্বে ছিলেন এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল। প্যানেলে ছিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়, সপা সাংসদ জয়া বচ্চন, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, প্রখ্যাত আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি এবং সাংবাদিক বরখা দত্তের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা।
আটটি বিভাগে সম্মান
এ দিন লোকসভা ও রাজ্যসভার সদস্যদের জীবনকৃতি সম্মান, সেরা সাংসদ, সেরা মহিলা সাংসদ এবং সেরা নবাগত সাংসদ—এই আটটি ক্যাটাগরিতে সম্মানিত করা হয়। রাজনৈতিক মহলের মতে, জাতীয় স্তরে দোলা সেনের এই জয় বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের মুকুটে এক নতুন পালক যোগ করল। সংসদীয় রাজনীতিতে নারীদের শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে দোলা সেনের এই স্বীকৃতি আগামী দিনে আরও অনেককে অনুপ্রাণিত করবে।
শিক্ষা এবং যুব সম্পর্কিত বিষয়গুলিতে আলোচনায় অংশগ্রহণের জন্য সপার সাংসদ ইকরা চৌধুরীকে বর্ষসেরা সেরা নবাগত মহিলা সাংসদ হিসাবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি রাজ্যসভার মনোনীত সাংসদ সুধা মূর্তি এই সম্মান পেয়েছেন। শিক্ষা, সংস্কৃতি এবং সমাজকল্যাণ সম্পর্কিত বিষয়গুলি সংসদের অন্দরে উত্থাপনের জন্য মূর্তিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
(Feed Source: zeenews.com)
