টি-২০ বিশ্বকাপে গিলের বাদ পড়া নিয়ে গম্ভীরের প্রথম প্রতিক্রিয়া! কী জানালেন ভারতীয় কোচ

টি-২০ বিশ্বকাপে গিলের বাদ পড়া নিয়ে গম্ভীরের প্রথম প্রতিক্রিয়া! কী জানালেন ভারতীয় কোচ

Team India Squad For T20 World Cup 2026: আগামী বছরের টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে সহ-অধিনায়ক শুভমান গিলের নাম না থাকায় ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আগামী বছরের টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে সহ-অধিনায়ক শুভমান গিলের নাম না থাকায় ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শনিবার, ২০ ডিসেম্বর ১৫ সদস্যের দল ঘোষণার পর থেকেই নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে গিলের মতো একজন তরুণ, যিনি টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্ব দিচ্ছেন, তাঁকে টি২০ দল থেকে বাদ দেওয়া অনেকের কাছেই বিস্ময়কর মনে হয়েছে।